Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

ফারিণের ফোন চু’রি

তাসনিয়া ফারিণ | ছবি: ফেসবুক

বিএফডিসিতে শুটিং করার সময় চু’রি হয়েছে তাসনিয়া ফারিণের মুঠোফোন। ঘটনাটি ঘটেছে ৪ অক্টোবর দুপুরে।

সেদিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আরেফিন অমির পরিচালনায় ‘অসময়’ ওয়েব সিরিজের শুটিং করেন ফারিণ। এরপর শুটিং শেষ হলে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন এই অভিনেত্রী। তখন প্রোডাকশন বয় সেজে একজন ফারিণের মাথার উপর ছাতা ধরেছিলেন। ফোনটি নাকি ছিল তার হাতেই। এরপর সাংবাদিকদের সাথে কথা বলা শেষ হলে সেই ব্যক্তিকে আর দেখতে পাননি বলে দাবি করেন ফারিণ।

ইতিমধ্যে মোবাইল হারানোর ঘটনায় থানায় জিডি করেছেন অভিনেত্রী। আর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

ওসি’র ভাষ্যমতে, ফোনটি হারিয়ে গেছে। এই ঘটনায় জিডি করা হলে তা নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। একটি ভিডিও ফুটেজও হাতে এসেছে তাদের।

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ফারিণ অভিনীত ‘পুনর্মিলনে’ ওয়েব ফিল্মটি বেশ প্রশংসা কুড়াচ্ছে দর্শকদের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

সন্তানকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে পরীমণি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট…
মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

মায়ের শাড়িতে ফারিণ – অতীত স্মৃতি রোমন্থন

মায়ের প্রতি গভীর মমত্ববোধ ফারিণের দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।  ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই…
মায়ের শাড়িতে অতীতে ফিরলেন ফারিণ

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও
0
Share