Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

প্রকাশ্যে ‘পারিয়া টু’ ফার্স্ট লুক পোস্টার

‘পারিয়া টু’ সিনেমার প্রকাশিত মোশন পোস্টার | ছবি: আইএমডিবি

১৮ মে প্রকাশ্যে এসেছে বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত ‘পারিয়া টু’ সিনেমার প্রথম মোশন পোস্টার । এক পোস্টারেই ভক্তদের চমকে দিয়েছেন ছবির নির্মাতা তথাগত মুখোপাধ্যায়।

প্রকাশিত মোশন পোস্টারে এক কুকুরের মুখোশ পরে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে।

সিনেমা সংশ্লিষ্টদের খবরে, ‘পারিয়ার ভলিউম টু’-তে উঠে আসবে  দুটো টাইমলাইন। একদিকে বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত ‘লুব্ধক’-র ব্যাকস্টোরি দেখানো হবে, অন্যদিকে ‘পারিয়া’ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে শুরু হবে ‘লুব্ধক’-র জার্নি। ভারতের নর্থ-ইস্টের জঙ্গল ও প্রানিজগত ধরা দেবে এবারের গল্পে। সব ঠিক থাকলে চলতি বছরের শেষেই শুরু হতে পারে ‘পারিয়া টু’-এর শুটিং।

‘পারিয়া ওয়ান’ এ শুধু কুকুরদের কথা বলা হয়েছিল, এবার শুধু কুকুরদের জন্য নয়, বরং পুরো প্রানিজগতের অস্তিত্বের রক্ষার লড়াই তুলে ধরবেন পরিচালক।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সাথে সাক্ষাৎকারে সিনেমা প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, ‘মানুষ আজ পশুপাখির জগতে ঢুকে পড়েছে। জঙ্গল কেটে রাস্তা তৈরি করছে, ইমারত তৈরি করছে। সেই সব প্রশ্ন তুলবে ‘পারিয়া টু’। কুকুরের মতো অনান্য জীব জন্তুদের ওপর যে ক্রমাগত অত্যাচার করে চলেছে মানুষ তার বিরুদ্ধে লড়াইয়ের কাহিনী থাকবে ‘পারিয়া’-র এবারের ভাগে।’

অভিনেতা বিক্রম জানিয়েছেন, ‘পারিয়া ওয়ান এর জন্য নিজের লুক পুরো পাল্টে ফেলেছিলাম। এবারে আরও খাটনি থাকবে। এবার যেহেতু দুটো টাইমলাইন থাকবে, একবার ওজন বাড়াতে হবে, একবার ওজন কমাতে হবে। খাওয়াদাওয়ার পরিবর্তন ও প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হবে।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু

কানাই দাস বাউলকে শেষ গান শোনাতে পারলেন না ‘রইদ’ নির্মাতা সুমন   

কানাই দাস বাউল উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাউল কানাই দাস গত ১৮ এপ্রিল মারা গেছেন। মানবতাবাদী ও…
কানাই দাস বাউল
0
Share