Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

পুলিশ অফিসার হয়ে কামব্যাক মাহিয়া মাহির

মাহিয়া মাহি | ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের বিরতির পর বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে আবারও শুটিংয়ে কামব্যাক করছেন তিনি।

সর্বশেষ মাহিকে দেখা গিয়েছিল ‘অফিসার ইনচার্জ’ সিনেমার শুটিংয়ে। বদিউল আলম খোকন পরিচালিত সেই সিনেমায় অভিনয়ের পর এবার চলতি বছরের অক্টোবর মাস থেকে ফের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন এই চিত্রনায়িকা।

শুটিংয়ে ফেরা নিয়ে মাহি জানান, “অনেক দিন পর শুটিংয়ে ফিরবো। একটু অন্যরকম লাগছে। আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে। এর মধ্যেই নিজেকে প্রস্তুত করে নেবো। সিনেমাটির গল্প দারুণ। গল্পটি আবর্তিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে দেয় এমন একটি প্রতারণা চক্রকে কেন্দ্র করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই গল্প। এখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে আমাকে।“

‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় মাহি ছাড়াও আরও দেখা যাবে মুন্না খান, মিশা সওদাগরসহ আরও অনেককে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share