Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

পরীর কাছে শাকিব ‘আম’, রাজ ‘করল্লা’

শাকিব খান, পরীমণি ও শরিফুল রাজ | ছবি: ফেসবুক

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে ঢাকাই নায়কদের নানান রকম ফল-মূলের নাম দিয়ে ফের উঠে এলেন আলোচনায়!

সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানের সঞ্চালক কথা প্রসঙ্গে ঢাকাই ছবির নায়করা কে কেমন? যদি ফলের সঙ্গে তুলনা করতে বলা হয়, তাহলে কাকে কী বলবেন পরী? জানতে চাইলে চিত্রনায়িকা বলেন, ‘শাকিব খান, আম-ফজলি আম। চিত্রনায়ক ফেরদৌস হচ্ছেন তরমুজ।’
পরে চিত্রনায়ক সিয়াম আহমেদকে ‘মাল্টা’ ও আরিফিন শুভকে ‘তাল’, চিত্রনায়ক সায়মন সাদিককে ‘শসা’র সঙ্গে তুলনা করেন অভিনেত্রী। আলোচিত নায়ক জায়েদ খানকে বেলের সঙ্গে এবং চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে ‘আমড়া’র সঙ্গে তুলনা করেন পরী।

এরপরই পরীমণির প্রাক্তন স্বামী শরিফুল রাজের নাম আসে। নামটি শুনে মুচকি হাসেন পরীমনি। খানিকক্ষণ চুপ থেকে পরীমণি বলেন, ‘ফল তো আর নাই। ফল শেষ হয়ে গেছে না? ফলের সিজন শেষ হয়ে গেছে। এ কথা বলেই হাসতে থাকেন পরীমণি।’ এ সময় সঞ্চালক বলেন, ‘এখনো সবজি আছে। আমি কি কোনো ফলের নাম মনে করিয়ে দেব? এই যে আনার আছে।’ হাসতে হাসতে অভিনেত্রী বলেন, ‘ঢেরস-মেরশ কিছু একটা দিয়ে দাও, হতে পারে করল্লা-ফরল্লা।’ সঞ্চালক বলেন, ‘তাহলে রাজের কোন উত্তরটা নেব? করলা নেব?’ এতে মৌন সম্মতি দেন পরীমণি।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনের ঝামেলাকে পাশ কাটিয়ে দুই সন্তান ও নিজের কাজ নিয়েই বর্তমানে ব্যস্ত পরীমণি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share