Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

নকল টিকিট নিয়ে সাবধান করলেন অর্ণব- প্রীতম

প্রীতম হাসান, কোক স্টুডিও বাংলার সতর্কীকরণ ছবি ও শায়ান চৌধুরী অর্ণব (বাম থেকে) । ছবি: ফেসবুক

১০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত কোক স্টুডিও বাংলা কনসার্ট। এই আয়োজন নিয়ে যেমন দর্শকদের উত্তেজনার নেই শেষ, তেমনই এটি নিয়ে ঘটেছে একটি অনাকাঙ্খিত ঘটনা। শেষ মুহূর্তে কনসার্টের নকল টিকিট বিক্রি করছে অসাধু কোনো চক্র। এর আভাষ পেয়েই দর্শকদের সাবধান করলেন কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষ, সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব ও প্রীতম হাসান।

“নকল টিকিটের ব্যাপারে সাবধান!” লিখে কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে পোস্ট শেয়ার করে জানানো হয় যে বিষয়গুলো অবশ্যয়ই মেনে কনসার্টে আসতে হবে তা নিয়ে। নকল টিকিট কিংবা বিপজ্জজনক কিছু পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তারা। এছাড়াও কীভাবে বোঝা যাবে কোন টিকিটটি নকল, সেই ব্যাপারেও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

সংগীত তারকা অর্ণব ভিডিও বার্তায় সতর্ক করার পাশাপাশি লিখিত পোস্ট শেয়ার করেও সাবধান করেন দর্শকদের। কোক স্টুডিও বাংলার সতর্কীকরণ পোস্টটি শেয়ার করে তিনি একটি পোস্টের ক্যাপশনে লিখেন, “কীভাবে বুঝবে তোমার টিকিটটা ফেইক? তুমি যদি কোকা-কোলা’র লেবেল রিডেম্পশন বা টিকিফাই অথবা কোক-এর ভেরিফাইড পার্টনারের সিলেক্টেড ব্র্যাঞ্চ ছাড়া টিকেট কালেক্ট করে থাকো তাহলে তোমার টিকিট অবশ্যই ফেইক।”

তাছাড়া ১০ নভেম্বরের কনসার্টের জন্য প্রস্তুত জানিয়ে প্রীতম শেয়ার করেন একটি ভিডিও। সেখানে যা যা শর্তাবলী মেনে কনসার্টে আসতে হবে তা জানানোর পাশাপাশি দর্শকদের সাবধান করে তিনিও জানান কিভাবে বোঝা যাবে কারও টিকিট নকল কিনা। কারণ নকল টিকিট নিয়ে কনসার্টে প্রবেশে আছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। তাই তিনি কোনও থার্ড পার্টি থেকে টিকিট ক্রয় করতে নিষেধ করেন সবাইকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক- ছবিতে দেখে নিন নায়িকাকে

সাদনিমা বিনতে নোমান আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘রাক্ষস’-এ সাদনিমা বিনতে নোমানের অভিষেক হতে যাচ্ছে। এই ছবির নায়ক…
‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক

পার্ক চ্যান উক বলছেন-দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র সংকটে রয়েছে

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র থেকে শুরু করে গান তথা শিল্পকলার সবক্ষেত্র নিয়েই দেশটি…
পার্ক চ্যান উক বলছেন

মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব সিরিজ আসছে

শিহাব শাহীনের ওয়েব সিরিজ দাগিখ্যাত নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের
0
Share