Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

‘দরদ’ সিনেমার বিরুদ্ধে ষড়’যন্ত্রের অভিযোগ মামুনের

অনন্য মামুন ও শাকিব খান (বাম থেকে) । ছবি: সংগৃহীত

বিভিন্ন রকমের খবরে শিরোনামের অংশ হয়ে থাকা ‘দরদ’ সিনেমা এবার শিরোনামে আসলো এক ষড়যন্ত্র চলার খবরে। ছবিটি নিয়ে একটি ভুয়া খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগ তুলেছেন এর পরিচালক অনন্য মামুন।

‘দরদ’ অভিনেতা শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। কোনো বাংলাদেশি অভিনেতা হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমা করার অভিজ্ঞতাও এটিই প্রথম। ইতিমধ্যে ভারতে সিনেমাটির শুটিং-ও শুরু হয়েছে। কিন্তু হঠাৎ নেটপাড়ায় খবর রটে ‘দরদ’ থেকে সিনিয়র কিছু অভিনেতাকে বাদ দেয়া হচ্ছে। এই বিষয়েই একটি ভিডিওতে কথা বলেছেন মামুন।

৫ নভেম্বর রাতে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ফেসবুক পেইজ থেকে একটি ভিডিও পোস্ট করেন নির্মাতা। সেখানে তিনি জানান, ‘দরদ’ সিনেমা নিয়ে একটি ভুল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কাউকে বাদ দেয়া হয়নি ছবি থেকে। অনুমতি ও ভিসা জটিলতায় অনেক আর্টিস্টকে সময়মতো শুটিং সেটে আনা সম্ভব হয়নি। ফলশ্রুতিতে একজনের পরিবর্তে অন্যজনকে নিয়ে কাজ করতে হয়েছে তাদের।

প্রসঙ্গত, ‘দরদ’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান। এছাড়াও ছবিটিতে আরও দেখা যাবে, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মীর মত অভিনয়শিল্পীদের। ২০২৪ সালের ভ্যালেন্টাইন ডে-তে মুক্তি দেওয়ার কথা রয়েছে ছবিটির।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক- ছবিতে দেখে নিন নায়িকাকে

সাদনিমা বিনতে নোমান আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘রাক্ষস’-এ সাদনিমা বিনতে নোমানের অভিষেক হতে যাচ্ছে। এই ছবির নায়ক…
‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক

পার্ক চ্যান উক বলছেন-দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র সংকটে রয়েছে

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র থেকে শুরু করে গান তথা শিল্পকলার সবক্ষেত্র নিয়েই দেশটি…
পার্ক চ্যান উক বলছেন

মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব সিরিজ আসছে

শিহাব শাহীনের ওয়েব সিরিজ দাগিখ্যাত নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের
0
Share