Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২২, ২০২৬

টেইলর এবার বিশ্বের পঞ্চম প্রভাবশালী নারী

টেইলর সুইফট | ছবি: সংগৃহীত

মার্কিন পপতারকা টেইলর সুইফটের জন্য ২০২৩ সাল হলো তার ক্যারিয়ারের অন্যতম সেরা বছর। একের পর এক রেকর্ড ভেঙে তিনি কখনো অ্যালবাম, কখনো কনসার্ট ট্যুর, কখনো আবার বিলবোর্ড চার্টের শীর্ষে থেকেছেন। প্রাপ্তি ও সফলতার মুকুটে এবার টেইলর নতুন পালক যুক্ত করলেন পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় নাম লিখিয়ে।

বিখ্যাত সাময়িকী ফোর্বস কর্তৃক ৫ ডিসেম্বর প্রকাশিত হয় বিশ্বের প্রভাবশালী ১০০জন নারীর তালিকা। যেখানে জায়গা করে নিয়েছেন বিশ্বের সব জনপ্রিয় তারকা, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। আর এই তালিকাতেই পাঁচ নাম্বার স্থানে আছেন ৩৩ বছর বয়সী টেইলর সুইফট!

টেইলরের সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ দশমিক ১ বিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় হিসাব করলে এর পরিমাণ দাঁড়ায় ১২ হাজার ১৩০ কোটি টাকারও বেশি!

এই গায়িকাকে নিয়ে ফোর্বসে বলা হয়েছে, চলতি বছরের অক্টোবরে বিলিয়নিয়ার হয়েছেন টেইলর। তার সম্পদ বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করেছে তার বহুল আলোচিত ‘দ্য এরাস ট্যুর’। টেইলরই একমাত্র সংগীতশিল্পী, যিনি কিনা শুধু গান ও পারফরম্যান্স দিয়ে এই তালিকায় জায়গা করে নিয়েছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে
0
Share