Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

জয়া এখন ‘ভূতপরী’

জয়া আহসান | ছবি: ফেসবুক

নতুন সিনেমা মুক্তির তারিখ জানিয়ে বছর শুরু করেছেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমার নাম- ‘ভূতপরী’।

জানুয়ারি জয়া তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ‘ভূতপরী’ সিনেমার পোস্টার শেয়ার করেছেন। যেখানে একটি গাছের ডালের উপর বসে থাকতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তার পরনে- লাল শাড়ি। এক প্যাচে লাল শাড়ি পরে গাছের ডালে বসে এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছেন তিনি। আর পিছনে দেখা যাচ্ছে পরীর দুটি ডানা, যা সৃষ্টি করছে রহস্যের! ‘ভূতপরী’ নামের ঝলক যেন এই ছবির মাধ্যমেই বোঝা যাচ্ছে!

ফেসবুকে পোস্টারটি পোস্ট করে জয়া লিখেছেন, “মানুষ মরে ভূত হলে, ভূত মরে কি পরী হয়? আলাপ হবে ভূতপরীর সাথে”। এরপর তিনি যোগ করেছেন, “আসছে ‘ ভূতপরী ‘ ৯ই ফেব্রুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে!”

জয়ার লেখা ক্যাপশনও কৌতূহল জোগাতে সক্ষম হয়েছে ভক্ত ও অনুরাগীদের। সেই পোস্টে ইতিবাচক মন্তব্য করছেন অনেকেই।

উল্লেখ্য যে, ভারতের সৌকর্য ঘোষাল পরিচালনা করেছেন ‘ভূতপরী’। এই সিনেমায় জয়া ছাড়াও অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি, শিশুশিল্পী বিশান্তক মুখার্জি প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

সন্তানকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে পরীমণি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট…
মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

মায়ের শাড়িতে ফারিণ – অতীত স্মৃতি রোমন্থন

মায়ের প্রতি গভীর মমত্ববোধ ফারিণের দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।  ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই…
মায়ের শাড়িতে অতীতে ফিরলেন ফারিণ

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও
0
Share