Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

জয়ার সিনেমা এবার গোয়া চলচ্চিত্র উৎসবে

জয়া আহসান ও ‘ফেরেশতে’ সিনেমার পোস্টার । ছবি: সংগৃহীত

৫৪তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করার জন্য নির্বাচিত হয়েছে অভিনয়শিল্পী জয়া আহসান অভিনীত ইরানি সিনেমা ‘ফেরেশতে’।

প্রতিবছরের নভেম্বরের শেষ দিকে ভারতের উপকূলীয় শহর গোয়ায় অনুষ্ঠিত হয় গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এটি এশিয়া মহাদেশের একটি স্বনামধন্য চলচ্চিত্র উৎসব, যা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (ইফি) নামেও পরিচিত। এই উৎসবেই জায়গা করে নিয়েছে জয়া অভিনীত ইরানি সিনেমাটি।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। এছাড়াও জয়া জানান, “সিনেমাটি মানবিক মূল্যবোধ ও অনুভূতির মিশেলে তৈরি হয়েছে। বাংলাদেশের সমাজ-সংস্কৃতি ও রীতিনীতির সৌন্দর্য খুব চমৎকারভাবে তুলে ধরেছেন নির্মাতা, যা বিশ্বদরবারে চলচ্চিত্রবোদ্ধা ও দর্শকদের ভীষণভাবে মুগ্ধ করবে।“

আর সিনেমাতে নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, “আমাদের দেশের সুবিধাবঞ্চিত মানুষগুলোর মধ্যে যে সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে, আমাদের চারপাশে দেখা এমনই একটি চরিত্রে অভিনয় করেছি।“ অভিনেত্রী যোগ করেন, “এই সিনেমায় কাজ করাটা ছিল চ্যালেঞ্জিং। কারণ, পরিচালকসহ পুরো টিম তাদের নিজ ভাষায় কথা বলেন। কিন্তু চলচ্চিত্রের তো আর ভাষা নেই। সেজন্য আমরা দারুণভাবে সংযোগ করতে পেরেছি।“

উল্লেখ্য যে, সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘ফেরেশতে’ ছবির অফিশিয়াল পোস্টার। পোস্টারটির ডিজাইন করেছেন চিত্রশিল্পী আজাদ খোরশিদী। মুর্তজা অতাশ জমজমের পরিচালনায় এতে একজন সাহসী ও সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করেছেন জয়া।

বাংলাদেশ ও ইরানে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ফেরেশতে’ সিনেমার। জয়া ছাড়াও এতে আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী সহ আরও অনেকে। পরিচালক মুর্তজার পাশাপাশি ছবিটি লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। এর ফারসি ও বাংলা অনুবাদ করেছেন মুমিত আল-রশিদ ও ফয়সাল ইফরান। ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার সহপ্রযোজক হিসেবে কাজ করেছে ম্যাক্সিমাম এন্টারপ্রাইজ বাংলাদেশ।

সিনেমাটি নিয়ে আরও জানা গেছে, শুধু গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেই নয়, ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবেও নির্বাচিত হয়েছে ‘ফেরেশতে’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

সন্তানকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে পরীমণি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট…
মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও
0
Share