Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

ছবি থেকে ঐশ্বরিয়াকে কেটে দিলেন আলিয়া!

ঐশ্বরিয়া রাই বচ্চন ও আলিয়া ভাট (বাম থেকে) । ছবি: গুগল

এবারের প্যারিস ফ্যাশন মঞ্চে একসঙ্গে হাজির হয়েছিলেন বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও আলিয়া ভাট। দুজনেই নজর কেড়েছেন দর্শকদের। সামাজিক মাধ্যমে এখন ভেসে বেড়াচ্ছে অনুষ্ঠান থেকে দুই অভিনেত্রীর ছবি ও ভিডিও। এরই মাঝে একটি ছবি প্রকাশ করে নেটিজেনদের সমালোচনার শিকার হলেন আলিয়া।

‘জিগরা’ খ্যাত আলিয়া এবারই প্রথম হেঁটেছেন প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে। আন্তর্জাতিক এ ফ্যাশন শোয়ের কয়েকটি বিশেষ মুহূর্ত তিনি তার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে প্রকাশ করেছেন। কিন্তু নির্দিষ্ট একটি ছবি থেকে তিনি ঐশ্বরিয়াকে বাদ দিয়েছেন। যা নজর এড়ায়নি নেটিজেনদের। ফলে অন্তর্জালের একাংশের রোষের মুখে পড়েছেন আলিয়া।

যে ছবিটি থেকে ঐশ্বরিয়া রাই বচ্চনকে কেটে দিয়েছেন আলিয়া ভাট । ছবি: নিউজ১৮

অনেকেই আলিয়ার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, ঐশ্বরিয়াকে কি হিংসা করেন আলিয়া? একজন লিখেছেন, ‘ঐশ্বরিয়াকে কেটে দিলেন? তিনি হেঁটেছিলেন বলেই আজ আপনি এখানে হাঁটতে পেরেছেন। তিনি সর্বদা রাজকীয় থাকবেন।’ অন্য একজন আবার লিখেছেন, ‘যিনি আপনার অনুপ্রেরণা, তাকে দ্বিতীয় ছবি থেকে কেন কাটলেন?’ এমন অনেক মন্তব্য দেখা যাচ্ছে আলিয়ার পোস্টের মন্তব্যের ঘরে।

মূলত কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে আলিয়া বলছিলেন, ঐশ্বরিয়া তার জীবনের অনুপ্রেরণা। অভিনেত্রীর নাচের স্কিলের প্রশংসাও করেছিলেন আলিয়া। কিন্তু সেই সাক্ষাৎকারের কয়েকদিন পরেই ছবি থেকে ঐশ্বরিয়াকে বাদ দেওয়ায় বেশ অবাক হয়েছেন নেটিজেনদের অনেকেই।

প্যারিস ফ্যাশন অনুষ্ঠানের একটি ছবি | ছবি: নিউজ১৮

বলা বাহুল্য, মঞ্চের একটি ছবি থেকে কেটে দিলেও আলিয়ার পোস্টের অন্য একটি ছবিতে ঠিকই দেখা যাচ্ছে ঐশ্বরিয়াকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share