Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

গোপনে শুটিং সারলেন ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত সাদ

নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ | ছবি: ফেসবুক

দীর্ঘদিন লাইম লাইট থেকে আড়ালে থেকেই ভক্তদের সুখবর দিলেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ। গুঞ্জনে ভাসছে, ওটিটির জন্য নতুন একটি সিনেমা নিয়ে আসছেন তিনি। এরই মধ্যে সেরেছেন শুটিং।

যদিও ওয়েবফিল্মের নাম এখনও ঠিক করা হয়নি, তবে নাটক-সিনেমার একাধিক কলাকুশলী বহুল ছবিতে অভিনেত্রী হিসেবে থাকছেন ‘হাওয়া’ খ্যাত নাজিফা তুষি ও সারিকা সাবরিন। চিত্রনায়ক হিসেবে কে থাকছেন বা কবে আসছে ওটিটির পর্দায় এই নিয়ে এখনই কোন মন্তব্য করেননি কেউ।

অভিনেত্রী নাজিফা তুষির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি গণমাধ্যমকে জানান, ‘একটু ব্যস্ত আছি তাই এখনই কোন মন্তব্য করতে চাই না। তবে ভালোকিছু নিয়েই পর্দায় আসবো।’

উল্লেখ্য, বাংলাদেশ থেকে কান চলচ্চিত্র উৎসবে আনুষ্ঠানিকভাবে জায়গা করে নেওয়া একমাত্র সিনেমা নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share