Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

গানের আসরে ফিরছেন সাবিনা ইয়াসমিন

গানে ফিরছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। তার টিমের সঙ্গে রিহার্সালও শুরু করেছেন । আগামী ৩১ জানুয়ারি এইচএসবিসির করপোরেট শোতে দুইদিন গান গাইবেন তিনি। একই আয়োজনে আগামী ১৮ ফেব্রুয়ারি গান করবেন চট্টগ্রামে। পাশাপাশি নতুন গানের রেকর্ডিংয়ের প্রস্তুতিও চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন শিল্পী সাবিনা ইয়াসমিন।

সাবিনা ইয়াসমিন বলেন, ‘এইচএসবিসির তিনটি করপোরেট অনুষ্ঠানে গান গাইব। তিনটিই আমার একক গানের অনুষ্ঠান। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ঢাকার দুটি অনুষ্ঠানে গাইব। এরপর তাদেরই আরেকটি অনুষ্ঠানে গাইব চট্টগ্রামে। সেটা হবে ১৮ ফেব্রুয়ারি। নিজের পছন্দের গানগুলোর পাশাপাশি শ্রোতাদের পছন্দের গানও গাইবার চেষ্টা করব। প্রায় এক বছরের বেশি সময় পর গান নিয়ে মঞ্চে উঠছি। খুবই ভালো লাগছে। এরই মাঝে টিমের সঙ্গে রিহার্সাল করছি। সর্বশেষ মঞ্চে গান গেয়েছিলাম অস্ট্রেলিয়াতে।’

কনসার্ট ছাড়া নিজের গান নিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ‘নতুন গান করার ব্যাপারে কয়েকজন আমার সঙ্গে কথা বলেছেন। গানগুলো ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ দিতে চান তারা। ইতিবাচক আলোচনা হয়েছে। চূড়ান্ত হলে গানের গীতিকার, সুরকারের নামসহ বিস্তারিত জানাতে পারব।’

তবে সিনেমার কোনো গান এখনো করছেন না বলে জানিয়েছেন খ্যাতনামা এই গায়িকা।

২০২৩ সাল অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেছেন সাবিনা ইয়াসমীন। ক্যান্সারজনিত অসুস্থতার কারণে আর কোনো অনুষ্ঠানে অংশ নেননি। গত বছর ৭ ফেব্রুয়ারি তার অস্ত্রোপচার হয়, এরপর রেডিওথেরাপি নিতে হয়। চিকিৎসা শেষে গত মে মাসে ঢাকায় ফেরেন সাবিনা। এখন শরীর কেমন জানতে চাইলে সাবিনা ইয়াসমিন বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন পুরোপুরি সুস্থ আছি। সবার দোয়ায় ভালো আছি এখন’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share