Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ১২, ২০২৬

‘কৃষ ৪’ সিনেমায় শ্রদ্ধা কাপুর?

হৃতিক রোশন ও শ্রদ্ধা কাপুর (বাম থেকে) । ছবি: গুগল

বক্স অফিসে ঝড় তুলেছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত সিনেমা ‘স্ত্রী ২’। এক সিনেমার মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখার মাঝেই আরও একটি সুখবরের আভাস এলো শ্রদ্ধার ভক্ত ও অনুরাগীদের জন্য!

বলিউডের গ্রিক গড হৃতিক রোশনের সাথে এবার জুটি বাঁধতে চলেছেন শ্রদ্ধা। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে বর্তমানে। যদিও বিষয়টি নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এমনকি ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের তথ্যানুযায়ী, ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, ফিল্মটিকে ঘিরে কাস্টিং বিষয়ক সব খবর এখনও অসত্য। কাস্টিং প্রক্রিয়া তারা শুরু করেননি।

তবে গুঞ্জন যদি সত্যি হয়ে যায়, তাহলে শ্রদ্ধা ও হৃতিকের ভক্তদের জন্য এটি একটি দারুণ খবর হবে।

প্রসঙ্গত, হৃতিকের ক্যারিয়ারের মাইলফলক হিসেবে ধরা হয় ‘কৃষ’ সিনেমা। ছবিটির ফ্র্যাঞ্চাইজি শুরু হয়েছিল ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোই মিল গায়া’ সিনেমার মাধ্যমে। এরপর একে একে মুক্তি পায় ‘কৃষ’ ও ‘কৃষ ৩’। সবগুলো সিনেমাই ছিল ব্যবসা সফল। এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমার জন্য ভক্তরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে।

এদিকে শ্রদ্ধা- রাজকুমারের ‘স্ত্রী ২’ হলো হরর কমেডি ঘরানার সিনেমা। যা মুক্তি পেয়েছে ১৫ আগস্ট, অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসে। মুক্তির পর মাত্র তিন দিনেই প্রায় ২০০ কোটি টাকা আয় করেছে ছবিটি। কেবল বক্স অফিসেই নয়, দর্শক থেকে শুরু করে সমালোচক মহল- সব জায়গা থেকেই প্রশংসা কুড়াচ্ছে ছবিটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড যে কারণে আধিপত্য বিস্তার করেছে

বলিউড ও আন্ডারওয়ার্ল্ড আজকের বলিউড যতটা নিরাপদ ও সুশৃঙ্খল একটা সময় এমনটা ছিলো না। সিনেমার আড়ালে লুকিয়ে ছিলো…
বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড

নতুন রূপে ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

রিমেক হচ্ছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’র বলিউডের জনপ্রিয় দুই সিনেমা ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’ নতুনভাবে ফিরতে যাচ্ছে বড়…
তেরে নাম ও রঙ্গিলা

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের পদত্যাগ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।…
কোয়েল মল্লিক
0
Share