Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

কঠিনতম মুহুর্ত সামলানোর টিপস দিলেন রাশমিকা

ক্যারিয়ারের স্বর্ণালী সময় পার করছেন দক্ষিনী অভিনেত্রী রাশমিকা মান্দানা। সৌন্দর্যের জন্য পেয়েছেন ‘জাতীয় ক্রাশ’র মতো উপাধিও। তবে কেবল সৌন্দর্য নয় অভিনয় দিয়ে একের পর এক ব্যবসা সফল ছবি দিয়ে হিট করেছেন বক্স অফিসও। গত কয়েক বছরে করা রাশমিকার সব ছবিই সফল হয়েছে।

তবে এবার ঘটেছে ব্যতিক্রম ঘটনা। রাশমিকার সিনেমাগুলো সফল হলেও দর্শক সমালোচনা সইতে হচ্ছে এই অভিনেত্রীকে। এত সাফল্যের মাঝেও নাকি নিজের আলাদা করে পরিচিতি তৈরি করতে পারছেন না অভিনেত্রী। তার অভিনীত চরিত্রগুলো নিয়ে নানা বিতর্ক উঠেছে।

জীবনে এমন সময় রাশমিকারও আসে, যখন মনে হয় জীবনটা যেন উদ্দেশ্যহীন! কখনও কি নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছেন তিনি?  

সম্প্রতি অভিনেত্রীর এক ভক্ত রাশমিকার কাছে জানতে চেয়েছেন, জীবনের চরম কঠিনতম মুহূর্তে যখন বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যায় তখন তিনি ঠিক কী করেন? এমন একটা পোস্ট দেখে অনুরাগীকে উত্তরও দিয়েছেন এই নায়িকা।

রাশমিকা তাকে প্রথমে জোরে জোরে শ্বাস নেওয়ার উপদেশ দেন। অভিনেত্রী বলেন, ‘জীবনে সব সময় এমন মানুষদের নিজের চারপাশে রাখো যারা তোমার উপর আস্থা রাখেন। তাহলে দেখবে দিনটা কেমন কেটে যাচ্ছে। যখন দিনটা পার হয়ে যাবে দেখবে আর কোনও চিন্তা নেই। তার পর নিজের ওপর গর্ব হবে’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share