Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

ওমর সানীকে সাপের কামড়

ওমর সানী | ছবি: সংগৃহীত

শুটিং করতে গিয়ে সাপের কামড়ে আহত হয়েছেন অভিনেতা ওমর সানী। অভিনেতার নতুন একটি সিনেমার সেটে ঘটেছে এই ঘটনা।

সিনেমার নাম- ‘ডেড বডি’। ২৯ অক্টোবর বান্দরবনের পাহাড়ি এলাকায় চলছিল শুটিং। হঠাৎ-ই সেখানে একটি সাপ কামড় দেয় সানীকে। তৎক্ষণাৎ অভিনেতার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডেড বডি’ সিনেমার পরিচালক এমডি ইকবাল।

পরিচালক জানান, “দুপুর ১২টায় আমরা শুটিং করছিলাম। হঠাৎ একটি সাপ কামড়ে দেয় ওমর সানীকে। দ্রুত চিকিৎসকের কাছে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।“ তিনি আরও জানান, বর্তমানে সুস্থ আছেন ওমর সানী। বিশ্রাম নিয়ে শুটিংও শুরু করেছেন।

অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সানীকে সাপ কামড়ানোর পরবর্তী একটি ভিডিও ভাইরাল হতে দেখা গেছে। ভিডিওটিতে পায়ে কাপড় বাঁধা অবস্থায় বসেছিলেন অভিনেতা।

উল্লেখ্য যে, ‘ডেড বডি’ সিনেমায় সানী ছাড়া আরও অভিনয় করছেন শ্যামল মাওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, অন্বেষা রায় এনি প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক- ছবিতে দেখে নিন নায়িকাকে

সাদনিমা বিনতে নোমান আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘রাক্ষস’-এ সাদনিমা বিনতে নোমানের অভিষেক হতে যাচ্ছে। এই ছবির নায়ক…
‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক

পার্ক চ্যান উক বলছেন-দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র সংকটে রয়েছে

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র থেকে শুরু করে গান তথা শিল্পকলার সবক্ষেত্র নিয়েই দেশটি…
পার্ক চ্যান উক বলছেন

মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব সিরিজ আসছে

শিহাব শাহীনের ওয়েব সিরিজ দাগিখ্যাত নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের
0
Share