Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ওমরাহ পালনের জন্য রওনা হলেন শাকিব খান

শাকিব খান | ছবি: সংগৃহীত

ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অভিনেতা শাকিব খান। ২ জানুয়ারি দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে করে রওনা হয়েছেন তিনি।

বর্তমানে একের পর এক সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন শাকিব। এতো ব্যস্ততার মাঝেও দীর্ঘদিন পর মক্কায় যাচ্ছেন তিনি। এর আগেও একাধিকবার ওমরাহ পালন করেছেন ‘প্রিয়তমা’ খ্যাত এই তারকা।

ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে শাকিবের। জানা গেছে, ঢাকা ফিরে প্রথমে ‘দরদ’ সিনেমার ডাবিংয়ে অংশ নিতে ভারতে যাবেন তিনি। ‘দরদ’-এর ডাবিং শেষ করে ঢাকায় ফিরে শাকিব শুরু করবেন ‘রাজকুমার’ সিনেমার শুটিং। সিনেমাটির বাংলাদেশ অংশের শুটিং অনেকটাই করা হয়েছে। আর বাকি অংশের শুটিং যুক্তরাষ্ট্রে করা হবে।

প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ ছবির সুবাদে ২০২৩ সালটা দারুণভাবে কেটেছে শাকিব খানের। এরপর একের পর এক সিনেমার ঘোষণা দিয়ে দর্শকদের বারবার মন জয় করে নিয়েছেন এই তারকা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তারেক রহমানকে নিয়ে আনোয়ার ইব্রাহিমের ভিডিওতে হাবিবের গান

তারেক রহমানের সফরে হাবিবের গান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share