Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬

এসএমসি’র কাছে ক্ষতিপূরণ চাইলেন শাকিব

শাকিব খান | ছবি: ফেসবুক

বেআইনিভাবে চিত্রনায়ক শাকিব খানের ছবি ও ব্র্যান্ড ইমেজ ব্যবহার করছেন ‘এসএমসি ওরস্যালাইন-এন’। এই দাবিতেই প্রতিষ্ঠানটির কাছে ক্ষতিপূরণ চাইলেন শাকিব।

ক্ষতিপূরণ চাওয়া অর্থের পরিমাণ ৪ কোটি টাকা!

২০২২ সালের ৩০ জুন এসএমসি’র সাথে পূর্ব চুক্তির মেয়াদ শেষ হয় ঢাকাই সিনেমার এই চিত্রনায়কের। পরবর্তীতে তাদের সাথে আর কোন চুক্তি করেননি শাকিব। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও বেআইনিভাবে নায়কের ছবি ও ব্র্যান্ড ইমেজ ব্যবহার করছেন বলে দাবি করেছেন তিনি। ফলশ্রুতিতেই এসএমসি’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন শাকিব।

জানা যায়, ৩ সেপ্টেম্বর ৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এসএমসি’র কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এই চিত্রনায়ক। শাকিবের পক্ষ হয়ে তার আইনজীবী ব্যারিস্টার ওলরা আফরিন এই নোটিশটি পাঠান।

‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে ঝড় তোলা এই নায়ক এসএমসির ‘ওরস্যালাইন-এন’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন ২০১৯ সালে। সেবছর থেকে শুরু হয়ে চুক্তি ছিল ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। কিন্তু ২০২৩ সালেও একটি বেসরকারি টিভি চ্যানেলের ‘১৩টি প্রশ্ন’ অনুষ্ঠানের বিজ্ঞাপন বিরতিতে শাকিবের বিজ্ঞাপনগুলো ক্রমাগতভাবে প্রদর্শিত হয়।

তাই আইনি নোটিশে বলা হয় অনুমোদন ছাড়াই বিজ্ঞাপনগুলোর প্রচারণায় নায়ক শাকিব খানের আর্থিক ক্ষতি, খ্যাতির ক্ষতি এবং অসুবিধার কথা বিবেচনা করে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে। আর এই ক্ষতিপূরণ না দেওয়া হলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা আছে নোটিশে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিপিএলের ফাইনালে মঞ্চ মাতালেন তিশা

দর্শকদের ভালোবাসা-সম্মানে আপ্লুত তিশা বিপিএলের ফাইনাল ঘিরে ছিল বর্ণিল আয়োজন। শিরোপা লড়াই শুরুর আগেই দর্শকদের…
বিপিএলের ফাইনালে মঞ্চ মাতালেন তিশা

অস্কারে রেকর্ড গড়ল সিনার্স, সর্বোচ্চ ১৬ মনোনয়ন

অস্কারের ৯৭ বছরের রেকর্ড ভাঙল সিনার্স ৯৮তম অস্কারে ২৪ বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ মনোনয়ন পেয়ে রেকর্ড গড়ল…
অস্কারে রেকর্ড গড়ল সিনার্স, সর্বোচ্চ ১৬ মনোনয়ন

প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা

শ্রীলঙ্কায় শুটিং ফেলে হঠাৎ দেশে শাকিব খান সফর ছিল মাত্র এক দিনের। তবু সেই অল্প সময়েই বিনোদন অঙ্গনে আলোচনার ঝড়…
প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা
0
Share