Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

ইমরানের সুরে আসিফের ‘মন জানে’

ইমরান মাহমুদুল ও আসিফ আকবর (বাম থেকে) | ছবি: ফেসবুক

আগামী ৫ জানুয়ারি আসছে আসিফ আকবর ও ইমরান মাহমুদুলের নতুন গান ‘মন জানে’। এই গানে সংগীতশিল্পী ইমরানের সুরে গাইবেন গায়ক আসিফ আকবর।  

স্নেহাশীষ ঘোষের কথায় ‘মন জানে’ গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। পাশাপাশি ভিডিওতে চমক হিসেবে উপস্থিত থাকতে যাচ্ছেন আসিফ-ইমরান দুজনেই। বিষয়টি নিয়ে আসিফ আকবর বলেন, ‘ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী-কম্পোজার। বাস্তববাদী পেশাদার মানসিকতা ধারণ করে সে। ‘মন জানে’ শিরোনামে আমরা একসঙ্গে যে কাজটি করলাম, আশা করি তা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’

‘মন জানে’ গানের পোস্টার | ছবি: ফেসবুক

আরেকদিকে সংগীতশিল্পী ইমরান বলেছেন, ‘ছোটবেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনে বড় হয়েছি। আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই। আসিফ ভাইয়ের জন্য গান করতে গেলেই মনের ভেতর অন্যরকম এক অনুভূতি কাজ করে। আমাদের এই কাজটি শ্রোতাদের ভালো লাগবে আমার বিশ্বাস।’

উল্লেখ্য, বাংলাদেশের সংগীত জগতের দুই প্রজন্মের দুই তারকা এক গানে দারুণ কিছু শ্রোতা-ভক্তদের উপহার দিতে যাচ্ছেন বলে আশাবাদী নেটিজেনরা। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করতে যাচ্ছেন ‘মন জানে’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share