Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

অভিমান শেষ? পাইরেট হয়ে পর্দায় ফিরছেন জনি ডেপ!

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’ ট্রেইলারের পোস্টার । ছবি: সংগৃহীত

২৯ জানুয়ারি প্রকাশ পেল ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬: ফাইনাল চ্যাপ্টার’ ট্রেইলার। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবার পাইরেটস ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন অভিনেতা জনি ডেপ।

জনি ডেপকে বাদ দিয়েই ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি আসবে কিনা এই নিয়ে ছিল নানান জল্পনা। এমনকি সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের করা মানহানির মামলার কারণে হলিউডের ‘ক্যান্সেল কালচারের’ শিকার হয়ে অভিনেতা জনি বলেছিলেন, “আমি হয়তো ক্যারিয়ারে অনেক কিছুই করবো। কিন্তু জলদস্যু ‘জ্যাক স্প্যারো’ হয়ে আর ফিরবো না।”

শোনা গিয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির ছয় নম্বর সিনেমাটি করার জন্য জনি ডেপের কাছে ৩০১ মিলিয়ন ডলারের প্রস্তাব পাঠিয়েছিল ডিজনি। কিন্তু সেই সময়েও নিজের কথায় অটল থেকে, ডিজনির সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার গুঞ্জনও উঠেছিল হলিউডে।

তবে স্ক্রিন কালচারের ইউটিউব চ্যানেলে ট্রেইলারটি প্রকাশ করে ভক্তদের অবাক করেছেন জনি ডেপ। সেখানে বিশেষ আকর্ষণ ছিল ‘ওয়েনসডে’ খ্যাত জেনা ওর্তেগা। বাবা-মেয়ে হয়ে পর্দায় দেখা যাবে জনি ও জেনা জুটিকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share