Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

২০ বছরের ছোট সারাকে নিয়ে নতুন ছবিতে রণবীর    

গত ৬ জুলাই ছিল রণবীর সিংয়ের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ধুরন্ধর’ এর টিজার। এই টিজারে রণবীরের পারফরম্যান্সের প্রশংসা যেমন চলছে, তেমনি চলছে সারা অর্জুনকে নিয়ে আলোচনা। কে এই নতুন সারা?

এ বছরই ৪০–এ পা দিয়েছেন রণবীর সিং, অন্যদিকে তাঁর নায়িকা সারার বয়স মাত্র ২০। দুজনের বয়সের এই ব্যবধান নিয়েই আলোচনা এখন তুঙ্গে। বলিউড পরিসরে অতো জনপ্রিয় না হলেও দক্ষিণী চলচ্চিত্রে সারা অর্জুন বেশ পরিচিত নামই। সারা শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় ছিলেন। হিন্দি ছবিতেও কাজ করেছেন। তা ছাড়া সারার আরও একটি পরিচয় রয়েছে। তিনি অভিনেতা জয় অর্জুনের কন্যা। ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লাভ হোস্টেল’ ও ‘ব্ল্যাক ফ্রাইডে’র মতো ছবিতে অভিনয় করেছেন সারা।

সিনেমায় অভিনয় করার আগে বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন সারা অর্জুন। ২০১১ সালে তামিল ছবি ‘দেইভা থিরুমঙ্গলম’ থেকে  সিনেমায় অভিনয়ের যাত্রা শুরু। মাত্র ছয় বছর বয়সে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই বছরই হিন্দি ছবি ‘৪০৪’-এ অভিনয় করেছিলেন দক্ষিণী এই অভিনেত্রী।

২০১৩ সালে ‘এক থি ডায়েন’ ছবিতে ইমরান হাশমির বোনের চরিত্রে অভিনয় করেছিলেন সারা। এরপর সালমানের ‘জয় হো’ ছবিতেও একটি চরিত্রে দেখা গিয়েছিল তাকে। ‘পোনইন সেলভান’ ছবিতে ঐশ্বরিয়া রাইয়ের কিশোরীবেলার চরিত্রেও করেছিলেন অভিনয়।

এবার ‘ধুরন্ধর’ ছবিতে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে সারাকে। তবে তার চরিত্রটি ঠিক কেমন ও কতটা গুরুত্বপূর্ণ, তা এখনো জানা যায়নি। আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা।   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share