Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

১৯ এপ্রিল অভিনয় শিল্পী সংঘের নির্বাচন

অভিনয়শিল্পীদের বড় সংগঠন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ভোট-গ্রহণ। অভিনয়শিল্পী সংঘের নির্বাচন প্যানেল ভিত্তিক নয়। এ নির্বাচন স্বতন্ত্রপ্রার্থীভিত্তিক। ইতিমধ্যে চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করেছে নির্বাচন কমিশনার।

এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন আবুল কালাম আজাদ ও আবদুল্লাহ রানা। এছাড়া সহ-সভাপতি তিনটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইকবাল বাবু, শামস সুমন, আজিজুল হাকিম, আশরাফ টুলু, এহসানুর রহমান ও আশরাফুল সোহাগ।

এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন রাশেদ মামুন অপু ও শাহেদ শরীফ খান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন পাভেল ইসলাম, সুজাত শিমুল, শফিউল আলম বাবু, কবির টুটুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন মাসুদ রানা মিঠু ও হিমে হাফিজ। আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সূচনা সিকদারও সুবর্ণা মজুমদার।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে লড়ছেন নিলাভ আমান, আর এ রাহুল ও মেহেদী হাসান পিয়াল। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে লড়ছেন মুকুল সিরাজ ও প্রিন্স রনি। অনুষ্ঠান সম্পাদক পদে লড়ছেন সান্তনা সাদিকা, এম এ সালাম সুমন ও শাহারিয়ার সজিব। অর্থ সম্পাদক পদে নুরে আলম নয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। দপ্তর সম্পাদক পদে লড়ছেন তানভির মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সাতটি সদস্য পদের জন্য প্রার্থী হয়েছেন জুলফিকার চঞ্চল, ইমরান হাসো, রেজাউল রাজু, সৈয়দ শিপুল, তুহিন চৌধুরী, গোলাম মাহমুদ, শিউলি শিলা, মোল্লা রাজা, রাফা নাঈম, হিরা ও শুভরাজ।

অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন খায়রুল আলম সবুজ। নির্বাচন কমিশনার হিসেবে তার সঙ্গে দায়িত্ব পালন করছেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ।

প্রাথমিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অভিনয়শিল্পী সংঘের সদস্য সংখ্যা ১ হাজার ১০০। পূর্ণাঙ্গ ৯০০ সদস্যের মধ্যে ৬০ জনের বেশি মারা গেছেন। বেশ কয়েকজন থাকেন দেশের বাইরে। সবকিছুর পর ভোটাধিকার রয়েছে ৭৪৮ জনের। তারাই মূলত ভোট প্রয়োগ করে অভিনয়শিল্পী সংঘে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

পয়লা বৈশাখে তারকাদের সাজ – স্মৃতি ও অভিজ্ঞতা

পয়লা বৈশাখ তারকাদের ব্যস্ততা ও উৎসব পয়লা বৈশাখে তারকাদের সাজ , স্মৃতি, ব্যস্ততা, পারিবারিক আয়োজন, শৈশব স্মৃতি…
পয়লা বৈশাখে তারকাদের সাজ, স্মৃতি ও অভিজ্ঞতা

পহেলা বৈশাখ – বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব
0
Share