Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

হালাল-হারাম নিয়ে বর্ষার ভাবনা

বর্ষা | ছবি: ফেসবুক

সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যম, যা এ যুগের মানুষের জন্য একটি বড় হাতিয়ারের মতো। ইতিবাচকভাবে তো বটেই, নেতিবাচকভাবেও অহরহই চলছে এই মাধ্যমের ব্যবহার। মুহূর্তেই যেকোনো ছোট ঘটনাকেও নেটিজেনরা চাইলে ভাইরাল করতে পারে অনেক বড় করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক বিষয় নিয়েই কথা বলেছেন চিত্রনায়িকা বর্ষা।

নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করা একটি স্ট্যাটাসে বর্ষা লেখেন, ‘সোশ্যাল মিডিয়া এখন সবার জন্য উম্মুক্ত। কে কিভাবে ব্যবহার করবেন এটা যার যার ব্যক্তিগত বেপার। কিন্তু এই মাধ্যমকে নেতিবাচক না ইতিবাচক ভাবে ব্যবহার করা হবে সেটা একটু ভেবে দেখা দরকার।‘ চিত্রনায়িকা আরও যোগ করেন, ‘এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে অনেক ভাল কাজ করছেন, এর মাধ্যমেই ভাল কাজগুলি জানতে পারি, আবার নেতিবাচক খবর ও খুব হচ্ছে। ছোট ও তুচ্ছ বিষয় গুলো খুব বড় ভাবে প্রচার করা হয় যা কাম্য নয়।‘

সবশেষে বর্ষা লেখেন, ‘এসব নেতিবাচক ছোট ও তুচ্ছ বিষয় গুলোকে গুরুত্ব না দিয়ে নিজেকে নিয়ে ভাবি, চিন্তা করি। সব চেয়ে জরুরি হালাল -হারাম ( ন্যায়-অন্যায়) নিয়ে একটু ভাবি, এটা সব জায়গায় খুব, খুব দরকার।‘

উল্লেখ্য যে, ঢাকাই সিনেমার সফল তারকা দম্পতি চিত্রনায়ক অনন্ত জলিল ও বর্ষা। চলচ্চিত্রে অভিনয় করলেও এই দুই তারকা কখনও অন্য অভিনয়শিল্পীদের সাথে আলাদা জুটি বেঁধে অভিনয় করেননি। নানান কারণেই এক শ্রেণীর দর্শকদের কাছে অনন্ত-বর্ষা মানেই আইডিয়াল কাপল।

যদিও নিজেদের কথা কিংবা কাজ নিয়ে ব্যাপক দর্শকদের ট্রলের শিকারও হতে হয় এই জুটিকে। একদিকে সোশ্যাল মিডিয়ায় অনন্ত-বর্ষার বন্ডিং নিয়ে যেমন সুনাম করা হয়, অপরদিকে আবার ট্রল কিংবা ব্যঙ্গ করা বর্তমানে খুব স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। সব মিলিয়ে সমালোচনাগুলো যেমন ইতিবাচক, তেমনি নেতিবাচকও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু
0
Share