Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

শুটিংয়ের জন্য ঢাকায় এলেন কৌশানি

কৌশানি মুখার্জি । ছবি: ফেসবুক

মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিংয়ে ৭ ফেব্রুয়ারি ঢাকায় এসেছেন ওপার বাংলার অভিনেত্রী কৌশানি মুখার্জি। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু করেছেন সিনেমার শুটিং।

‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে দীর্ঘ বিরতির পর পর্দায় ফেরার কথা ছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির। নায়ক ও প্রযোজক মুন্নার কথায় পরীমণি ইস্যুতে ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা থেকে সরে দাঁড়ান মাহি। অবশেষে সেই বিতর্কিত সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার অভিনেত্রী কৌশানি মুখার্জি।

সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। এ সিনেমায় কৌশানির বিপরীতে দেখা যাবে মুন্না খানকে।

উল্লেখ্য, কৌশানি মুখার্জি ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। ‘পারব না আমি ছাড়তে তোকে’ চলচ্চিত্রে বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ২০১৫ সালে। রাজ চক্রবর্তী পরিচালিত এই চলচ্চিত্রটি বিরাট সফলতা পায় দর্শক মহলে। ২০২১ সালে বাংলাদেশের ‘প্রিয়া রে’ সিনেমায় অভিনয় করেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু

কানাই দাস বাউলকে শেষ গান শোনাতে পারলেন না ‘রইদ’ নির্মাতা সুমন   

কানাই দাস বাউল উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাউল কানাই দাস গত ১৮ এপ্রিল মারা গেছেন। মানবতাবাদী ও…
কানাই দাস বাউল

কোন শিল্পী-অভিনেত্রীতে আস্থা রাখলো না বিএনপি  

সংরক্ষিত নারী আসন দেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি বেশ আলোচনামুখর সময় গিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত…
শিল্পী-অভিনেত্রী
0
Share