Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

যে কারণে মুম্বাই গেলেন জায়েদ খান

জায়েদ খান । ছবি: ফেসবুক

ব্যক্তিগত জীবনে নানান কর্মকাণ্ডের কারণে সবসময়ই আলোচনায় থাকেন চিত্রনায়ক জায়েদ খান। ব্যস্ততার মাঝেও তিনি অকপটেই ভাইরাল হয়ে যান নেটদুনিয়ায়। প্রায় সময়ই তিনি বিদেশ সফর করেন, অংশ নেন বিভিন্ন শো’য়ে। কিছুদিন আগে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সফর শেষ করে তিনি গিয়েছেন মুম্বাই সফরে।

মুম্বাই সফর সম্বন্ধে জায়েদ খান জানান, ‘আমার প্রিয় শহরের মধ্যে অন্যতম মুম্বাই। এ কারণে মন চাইলেই সেখানে বেড়াতে যাই। তবে এটা কোনো প্রফেশনাল কাজে নয়, একেবারে ব্যক্তিগত ভ্রমণে মুম্বাই এসেছি, সাত দিন থাকব।’

জায়েদ খান | ছবি: ফেসবুক 

অভিনেতা আরও বলেন, ‘মুম্বাইয়ে আমার অনেক বন্ধু থাকে। বলিউডের অনেকের সঙ্গেও বন্ধুত্ব আছে। সেখানে গেলে তাদের সঙ্গে আড্ডা হয়। অনেক কিছু জানা-শোনা হয়, ঘোরাঘুরি করি। পাশাপাশি ঈদের শপিং করাও একটি কারণ। মুম্বাইয়ে অনেক বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের শোরুম রয়েছে। বলিউডের আর্টিস্টরা এখান থেকে কেনাকাটা করেন। আমিও এখানে এলে শপিং করি।’

সাত দিনের মুম্বাই সফর শেষে ঈদের আগের দিন ঢাকায় ফিরে আসার কথা রয়েছে জায়েদের। এরপর পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করবেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share