Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র যেতে পারলেন না চিত্রনায়ক রিয়াজ

রিয়াজ । ছবি: গুগল

ঢাকাই সিনেমার অভিনেতা রিয়াজকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয়া হয়। যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়ার উদ্দেশে বিমানবন্দরে গিয়েছিলেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে ৬ আগস্ট রাতে। এদিন রিয়াজের এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ।

মূলত গোয়েন্দা সংস্থা থেকে কিছু রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্বসহ বেশ কয়েকজনের তালিকা বিমানবন্দরের চেক-ইন এবং ইমিগ্রেশন কাউন্টারে দেয়া রয়েছে। পাশাপাশি উড়োজাহাজে যাত্রী ওঠা ও ফ্লাইট উড্ডয়নের ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত ক্লিয়ারেন্স নিতে হয় বর্তমানে।

৬ আগস্ট রিয়াজ বিকেলে বিমানবন্দরে যান। তবে সম্ভবত তালিকায় নাম থাকার কারণে তাকে ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানায় সূত্র।

প্রসঙ্গত, আওয়ামী লীগের কোনও পদে নেই রিয়াজ। কিন্তু পদ না থাকলেও বিভিন্ন সময়ে আওয়ামীমনা শিল্পীদের অনুষ্ঠানে তিনি থাকতেন সরব ভূমিকায়। একারণেই ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর তিনিও সন্দেহভাজন হিসেবে তালিকাভুক্ত হন বলে ধারণা করা হচ্ছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

তমা রশিদের মুকুট জয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব দেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর তমা রশিদ প্রথমবার…
তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share