Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

ভারতে ইলিশ রপ্তানি, যা বললেন প্রিন্স মাহমুদ

সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ | ছবি: ফেসবুক

প্রথমে রপ্তানি না করার সিদ্ধান্ত হলেও শেষ সময়ে এসে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ৩ হাজার মেট্রিক্স টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ঘটনার নিয়ে কথা বলেছেন দেশের সাধারণ মানুষ থেকে তারকারাও। আর ভারতে ইলিশ পাঠানোকে ইতিবাচকভাবেই দেখছেন স্পষ্টভাষী সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ।

২১ সেপ্টেম্বর নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সংগীতশিল্পী লিখেছেন, ‘ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিল সরকার। সময়োপযোগী সিদ্ধান্ত। এ বিষয়ে ১৪ ই সেপ্টেম্বর বলেছিলাম। ভুলে না যাই বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে কলকাতার শিক্ষার্থী বন্ধুরা কী ভাবে ফুঁসে উঠেছিল। বন্ধুদের পুজো দুর্দান্ত হোক …’

ভারতে ইলিশ রপ্তানির পক্ষে বলায় সমালোচিত হয়েছেন অনেকে। ধারণা করা হচ্ছে প্রিন্স মাহমুদকেও সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে শুনতে হয়েছে কটু কথা। তাই তো একই পোস্টের পিন কমেন্টে সমালোচনারও জবাব দিয়ে তিনি লিখেছেন, ‘যারা রাগ হচ্ছ, হও। আমাকে নিয়ে দুইজনের লেখা দেখছি। ইবাদত আমি কম করিনা। নামাজ খুব একটা কাজা হয় না। সোম বৃহস্পতি রোজা রাখি। আজকেও রোজা রাখছি। রাগ বেশি কিন্তু মন পরিস্কার। আমার দোয়া কবুল হয়। নিশ্চিৎ হয়। জন্ম থেকে বুখারি শরিফের প্রতিটি খণ্ড আমার বাসায় আব্বার রেখে যাওয়া। অতএব নব্য মুস্লিম হয়ে আমাকে কেউ হিন্দু বানায় দিতে এস না। লাভ নাই। কিসসু কেয়ার করি না। কারো কাছে ভাল হওয়ারও দরকার নাই। মন্দ হওয়ারও দরকার নাই। কাউকে ভয় পাই না। মন যেটা বলে সেটাই বলবো।’

উল্লেখ্য, দেশের অন্যতম সফল সংগীত স্রষ্টা প্রিন্স মাহমুদ জুলাই বিপ্লবকে সমর্থন দিয়ে প্রায় প্রথম সারিতে ছিলেন। রাজনৈতিকভাবে বরাবরই সরব রয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু
0
Share