Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

বাসায় ফিরলেন সাইফ, জানালেন অসুস্থতা কাজেরই অংশ

সাইফ আলী খান ও কারিনা কাপুর খান । ছবি: সংগৃহীত

আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি, অতঃপর অস্ত্রোপচার করতে হয় বলিউডের অভিনেতা সাইফ আলী খানকে। অবশেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এই অভিনেতা।

টাইমস অব ইন্ডিয়ার তথ্যানুযায়ী, শুটিং করতে গিয়ে সাইফ হাঁটু ও কাঁধে গুরুতর আঘাত পেয়েছিলেন। একারণেই তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর অস্ত্রোপচার করা হয় অভিনেতার। যদিও কিভাবে আঘাত পেয়েছেন তিনি, এই ব্যাপারে কিছুই জানাননি সাইফ কিংবা তার প্রতিনিধি। পরদিন হাসপাতাল থেকে বাসায় ফিরে ভক্ত ও অনুরাগীদের উদ্দেশ্যে বিশেষ বিশেষ বার্তা দিয়েছেন অভিনেতা।

সাইফ বলেন, “আঘাত এবং এরপর অস্ত্রোপচারের মতো বিষয়গুলো আমাদের কাজেরই অংশ। এটা আমাদের কাছে খানিকটা পোশাক পরা ও পোশাক ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা। আমি সঠিক সময় অস্ত্রোপচার হওয়ায় খুব খুশি। যাঁরা এ সময় পাশে ছিলেন তাঁদের ধন্যবাদ।”

প্রসঙ্গত, সাইফ আলী খান কয়েকটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছিলেন। সিনেমা ছাড়াও কয়েকটি সিরিজের কাজও রয়েছে তার হাতে। এরই মাঝে আবারও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হচ্ছে তাকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আর্টসেলে নেই লিংকন ডি’কস্তা, আসছে নতুন মুখ

আর্টসেলে ভোকাল পরিবর্তন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী প্রগ্রেসিভ রক ও হেভি মেটাল ব্যান্ড আর্টসেলে পরিবর্তন আসছে।…
আর্টসেলে নেই লিংকন ডি'কস্তা

নেইমারদের নিয়ে মৌসুমীর ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় তৈরি হয়েছে বিশেষ অ্যানথেম ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে সারা বিশ্ব, তখন…
নেইমারদের নিয়ে মৌসুমীর ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম

কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাইয়ের চরিত্রে শ্রদ্ধা কাপুরের বাজিমাত   

লোকশিল্পী বিঠাবাইয়ের বায়োফিল্ম বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বরাবরই নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা…
কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাইয়ের চরিত্রে শ্রদ্ধা
0
Share