Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

প্রেম করতে মানা ‘লাপাতা লেডি’ নীতাংশির

নীতাংশি গোয়েল | ছবি: গুগল

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ট্রেন্ড করছে ‘লাপাতা লেডিস’ সিনেমা। যেখানে ‘ফুল কুমারী’ হয়ে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী নীতাংশি গোয়েল। ১৬ বছর বয়সী কিশোরী এই অভিনেত্রীর খ্যাতি এখন ছাড়িয়েছে ভারতের সীমানাও। ফলে স্বাভাবিকভাবেই তার প্রেম জীবনও উঠে আসছে আলোচনায়।

সম্প্রতি প্রেম নিয়ে কথা বলেছেন নীতাংশি। জুম টিভির একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার মা আমাকে শর্ত দিয়েছেন, আমি কোনো ছেলের সঙ্গে প্রেম করতে পারব না। কিন্তু বন্ধুত্ব থাকতে পারবে, তাদের সঙ্গে কথা বলারও অনুমতি রয়েছে। অবশ্য, আমিও এই বয়সে প্রেম করার কথা চিন্তা করি না।’

লাপাতা লেডিস‘ ছবির লুকে নীতাংশি গোয়েল ও স্পর্শ শ্রীবাস্তব । ছবি: গুগল 

প্রসঙ্গত, ২০০৭ সালে জন্মগ্রহণ করেছেন নীতাংশি। মাত্র ১৬ বছর বয়সেই তার ইনস্টাগ্রামে ফলোয়াড় সংখ্যা ১ কোটি ৪০ লাখেরও বেশি। ‘লাপাতা লেডিস’ ছবির আগেও নীতাংশি অভিনয় করেছেন আরও কয়েকটি সিনেমায়। যার মধ্যে রয়েছে- ‘এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘মাসুম সাওয়াল’, ‘ময়দান’, ‘ইনসাইড এজ’ প্রভৃতি। অভিনয় ছাড়াও কত্থক নাচের জন্যও নীতাংশি প্রশিক্ষণ নিয়েছেন।

এদিকে দীর্ঘ ১৩ বছর পর ‘লাপাতা লেডিস’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে রুপালি পর্দায় ফিরেছেন অভিনেতা আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। ফিরে এসেই তিনি হইচই ফেলে দিয়েছেন। কিরণের ‘লাপাতা লেডিস’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। ২০১১ সালে ‘ধোবি ঘাট’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন কিরণ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share