Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

প্রিয়াঙ্কার ‘কারওয়া চৌথ’ উদযাপন

স্বামী নিক জোনাসের সাথে প্রিয়াঙ্কার চোপড়া | ছবি: ইনস্টাগ্রাম

২০ অক্টোবর বিবাহিত সনাতন ধর্মালম্বী নারীদের অন্যতম উৎসব ‘কারওয়া চৌথ’ উদযাপন করেছেন তারকা দম্পতি নিক জোনাস ও প্রিয়াঙ্কার চোপড়া।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, তিথি অনুযায়ী রবিবার (২০ অক্টোবর) ভোর ৬ টা ২৭ মিনিট থেকে সন্ধ্যা ৭ টা ৫৩ মিনিট পর্যন্ত  মোট ১৩ ঘণ্টা ২৬ মিনিটের উপবাসের পুরো নিষ্ঠার সঙ্গে পালনের মধ্য দিয়ে, লন্ডনের বাড়িতে বেশ ঘটা করেই দিনটিকে উদযাপন করেছেন প্রিয়াঙ্কা আর তার পাশে ছিলেন তার স্বামী ব্রিটিশ গায়ক নিকও।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিশেষ দিনটির বেশকিছু ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে লাল রঙের কাপড়ে মাথায় ঘোমটা দিয়ে ভারতীয় স্টাইলের বউয়ের সাজে স্বামীর পূজা করতে দেখা যায় তাকে। ভিডিও কলে যুক্ত হয়েছিলেন নিকের শাশুড়ি মধু চোপড়াও। এসময় প্রিয়াঙ্কা হাতে মেহেদি পরেছিলেন। হাতের তালুতে স্বামী নিকের নাম লেখার পাশাপাশি জন্ম তারিখ ৩ সংখ্যাটিও লেখেন প্রিয়াঙ্কা।

উল্লেখ্য, নিকের সঙ্গে ২০১৮ সালে সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা। অল্প সময়েই প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেন নিক। বিয়ে করতে দেরি করেননি প্রিয়াঙ্কাও। ভারতে এসেই বিয়ে সেরেছেন অভিনেত্রী। রাজস্থানের উমেদ ভবনে জমকালো আয়োজন হয়। সেখানেই হিন্দু ও খ্রিষ্টান রীতি মেনে নিককে বিয়ে করেন তিনি। বিয়ের পর যুক্তরাষ্ট্রে চলে যান প্রিয়াঙ্কা। ২০২২ সালে জন্ম হয় প্রিয়াঙ্কা ও নিক জোনাসের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেয়া পায়েল- প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর

পুরো জাতির হুজুগে মানসিকতা দেশগের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি জিতেছেন মেরিল-প্রথম আলো…
কেয়া পায়েল
0
Share