Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নতুন রেকর্ড গড়লো ‘কল্কি’

‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার পোস্টার । ছবি: গুগল

২০২৪ সালে ভারতের প্রথম সিনেমা হিসেবে ৫০০ কোটি রুপি আয় পার করে হইচই ফেলে দিয়েছে নাগ অশ্বিনের সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। এরই মধ্যে আরও এক রেকর্ড গড়লো ছবিটি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, ‘কল্কি’ আয়ের দিক থেকে গত বছর মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত আলোচিত ছবি ‘জাওয়ান’-কে ইতিমধ্যেই পেছনে ফেলে দিয়েছে।

ভারতের প্রেক্ষাগৃহগুলো থেকে ৪০ দিনে ‘কল্কি ২৮৯৮ এডি’ আয় করেছে ৭৬০ কোটি রুপি। অপরদিকে, অ্যাটলির ‘জাওয়ান’ সিনেমার আয় ছিল ৭৫০ কোটি রুপির কিছু বেশি।

প্রসঙ্গত, চলতি বছরের ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কল্কি ২৮৯৮ এডি’। ছবিটি পরিচালনা করেছেন নাগ অশ্বিন। এখানে অভিনয় করেছেন ‘বাহুবলী’ খ্যাত প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানিসহ আরও অনেকে।

চলতি আগস্ট মাসেই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লিওনেল মেসির বিশ্বকাপ রেকর্ডে উচ্ছ্বসিত শোবিজ তারকারা

সর্বকালের সেরার রেকর্ড ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার…
লিওনেল মেসি
0
Share