Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

‘দরদ’ ছবির প্রমোশন শুরু ১৫ জুলাই থেকে 

শাকিব খানের সাথে নির্মাতা অনন্য মামুন | ছবি: ফেসবুক

বেশ কিছু দিন আগেই খবর মিলেছিল চলতি বছরের সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে আসছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘দরদ’। ৭ জুলাই ‘তুফান’ ঝড়ের মাঝেই কলকাতা থেকে ‘দরদ’ নিয়ে নতুন তথ্য দিলেন নির্মাতা অনন্য মামুন।

৭ জুলাই, রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শাকিব খানের সাথে একটি স্থিরচিত্র শেয়ার করে নির্মাতা লেখেন, ‘দরদ শুভ মুক্তি সেপ্টেম্বরে।সকল প্রোমোশন শুরু হবে জুলাইয়ের ১৫ থেকে। দেশের সাথে বিশ্ব বাজারে ভালো কিছু করাই আমাদের লক্ষ্য। আগামী দুই মাস দরদের প্রোমোশনে থাকবে নতুন কিছু। শাকিবিয়ানদের নিয়ে প্রথম কোন বড় আয়োজন হবে।’

শাকিবিয়ানদের জন্য বিশেষ আয়োজনের ব্যাখ্যা নির্মাতা দিয়েছিলেন ২৭ জুন করা সোশ্যাল মিডিয়া পোস্টে। যেখানে নালিতাবাড়ীর অন্তরা সিনেমা হলের মাটিতে বসে প্রিয় অভিনেতার সিনেমা দেখা এক ঝাঁক শাকিবিয়ানের একটি ছবি শেয়ার করে অনন্য মামুন লিখেছিলেন, ‘দরদের গান ও মুক্তি তারিখ ঘোষণার প্রধান অতিথি হিসাবে থাকবেন ২০০০ শাকিবিয়ান। কারন, একজন মানুষকে কতটুকু ভালোবাসালে মাটি বসে এত কষ্ট করে সিনেমা দেখে। পৃথিবীর আর কোন দেশে এমন উদাহরণ আছে কি না আমার জানা নেই। তাই শাকিবিয়ানরাই আমার প্রধান অতিথি।’

উল্লেখ্য, বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ১৫টি দেশে চলছে শাকিব খানের ‘তুফান’ ঝড়! নিজের প্রথম প্যানএশিয়ান সিনেমা ‘দরদ’ দিয়ে নিজেই নিজের রেকর্ড ভাঙ্গার পুরো প্রস্তুতি করছে শাকিব খান। সঙ্গী হিসেবে নির্মাতা মামুনসহ থাকছে পুরো ‘দরদ’ টিম।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share