Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

কৃষিকাজ ও হাঁস–মুরগি পালতে চান বুবলী

সম্প্রতি ভারত সীমান্তবর্তী এলাকা শেরপুরের নালিতাবাড়ী এলাকায় নতুন চলচ্চিত্রের শুটিং করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকা এই নায়িকা এবার জানালেন, ভবিষ্যতে কৃষিকাজ করতে চান। বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তার ইচ্ছার কথা জানান।    

গত ঈদে বুবলীর ‘জংলি’ ছবিটি মুক্তি পায়। সিয়ামের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন বুবলী। আসন্ন ঈদুল আজহায় দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে বুবলীর। এরই মধ্যে আছে ‘সর্দারবাড়ির খেলা’ ও ‘পিনিক’। ‘সর্দারবাড়ির খেলা’ নামের ছবিটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। এই ছবিতে জিয়াউল রোশান ও শবনম বুবলীকে বড় পর্দায় দেখা যাবে।  

এদিকে সিনেমা নিয়ে আলোচনার ফাঁকে আজ রোববার বিকেলে নিজের কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছেন বুবলী, যেখানে তাকে কাস্তে হাতে আগাছা পরিষ্কার করতেও দেখা গেছে। আবার অন্য স্থিরচিত্রে ফলদ গাছের সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

স্থিরচিত্রগুলো ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে শবনম বুবলী লিখেছেন, ‘ভবিষ্যতে পুরোদমে কৃষিকাজ করব। ফুল, ফল, শাকসবজি চাষ করব। হাঁস–মুরগি, গরু–ছাগল পালব, কারণ প্রকৃতি একটু বেশিই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই’।

শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার দাউধারা গ্রামে গত ২১ মে থেকে চলছে নতুন এই ছবির শুটিং। এটি সজল ও বুবলী অভিনীত প্রথম কোনো চলচ্চিত্র হতে যাচ্ছে। সজল ও বুবলী অভিনীত এই ছবিতে আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা
0
Share