Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে এলো কন্যা সন্তান

বাবা-মা হলেন বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। তাদের ঘর এসেছে এক কন্যাসন্তান। ১৬ জুলাই মঙ্গলবার রাতে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা।

মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালে বাইরে দেখা গিয়েছিল সিদ্ধার্থের মা, কিয়ারার বাবা এবং পরিবারের অন্য সদস্যদের। এ বার তাদের সংসারে এল নতুন অতিথি। দুই থেকে তিন হলেন সিড-কিয়ারা।

গত মার্চ মাসে একটি ছবি শেয়ার করেন সিদ্ধার্থ ও কিয়ারা। দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট এক জোড়া মোজা— সন্তান আগমনের ইঙ্গিত।

ক্যাপশনে তারা লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।‘ অবশেষে অপেক্ষার অবসান। সন্তানের বাবা-মা হলেন তারা। মা ও সন্তান সুস্থ আছে বলেই জানা গিয়েছে।

গত মে মাসে মেটা গালার মঞ্চে প্রকাশ্যে দেখা কিয়ারাকে। স্ফীতোদর নিয়ে লাল গালিচায় হেঁটেছিলেন আত্মবিশ্বাসী কিয়ারা। তার পর থেকে আর ক্যামেরার সামনে আসেননি। দিন কয়েক ধরে হাসপাতালে যাতায়াত বাড়িয়ে দিয়েছিলেন।

কিন্তু সেখানে ছাতা দিয়ে ঢেকে গাড়ি থেকে ওঠানামা করেছেন তিনি। এমনকি পাপারাজ্জিরা  ক্যামেরা তাক করলে মেজাজ হারাতেও দেখা গিয়েছে হবু বাবা সিদ্ধার্থকে। বলতে গেলে স্ত্রীর খেয়াল রাখায় কমতি রাখেননি সিদ্ধার্থ। অবশেষে বাবা হওয়ার সুখ পেলেন। দুজনের ভালোবাসাও পেলো পূর্ণতা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share