Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

কলকাতার সিনেমায় বলিউডের কাজল

কাজল | ছবি: ফেসবুক

অভিনয় ক্যারিয়ারের তিন দশক পর প্রদীপ সরকারের পরিচালনায় ‘মা’ সিনেমা দিয়ে টলিউডে পদার্পণ করতে যাচ্ছেন কাজল। এর আগে বাঙালি পরিচালকের সাথে কাজ করলেও ভারতীয় বাংলা সিনেমায় এই প্রথম কাজ করতে যাচ্ছেন কাজল।

জানুয়ারিতে দীর্ঘ সময়ের জন্য কলকাতায় আসবেন অভিনেত্রী কাজল। এবারের উদ্দেশ্য ছবির প্রচার নয় বরং নিজের নতুন সিনেমার শুটিং।

সূত্রের খবরে, ‘মা’ সিনেমার প্রযোজনায় থাকছে অভিনেত্রীর স্বামী অজয় দেবগন। যদিও ‘মা’ সিনেমার গল্প ও এই সিনেমায় আর কোনো বাঙালি অভিনেতা থাকছেন কী না এসব নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজলকে কিছু বলতে শোনা যায়নি।

উল্লেখ্য, শেষবার ‘সালাম ভেঙ্কি’ সিনেমার প্রচারে কলকাতায় এসেছিলেন কাজল। এছাড়াও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথি হয়ে বাংলায় এসেছিলেন মুম্বাইয়ের বাঙালি পরিবারের কাজল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share