Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ওমরাহ পালন করতে মক্কায় অনন্ত-বর্ষা

অনন্ত জলিল, আফিয়া নুসরাত বর্ষা ও তার দুই ছেলে । ছবি: ফেসবুক

পবিত্র ওমরাহ পালন করতে ঢালিউডের তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা গিয়েছেন সৌদি আরবে। সাথে আছেন তাদের দুই ছেলে আরিজ ও আবরার।

জানা গেছে, ২০ ডিসেম্বর রাতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অনন্ত ও তার পরিবার। তাদের সেখানে আগামী দশদিন থাকার কথা রয়েছে।

এদিকে অনন্ত তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে মসজিদে কুবায় ধারণ করা একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, “মসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ। মহানবী (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এ মসজিদ নির্মাণ করেন। হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। মসজিদের নির্মাণকাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রাসুল (সা.) অংশগ্রহণ করেন।”

এরপরই অভিনেতা যোগ করেন, ”আমি আমার পরিবারকে নিয়ে এখানে এসেছি। মহান আল্লাহতালা যেন আমাদের ওমরাহ হজ কবুল করেন।”

পরবর্তীতে আরও একটি ভিডিও পোস্ট করেন অনন্ত। ভিডিওটিতে দেখা যাচ্ছে মসজিদে বসে কোরআন তিলাওয়াত করছে অনন্ত-বর্ষা দম্পতির দুই ছেলে আরিজ ও আবরার। এছাড়াও সৌদি আরব থেকে কয়েকটি ছবিও পোস্ট করেছেন অভিনেতা।

প্রসঙ্গত, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সর্বশেষ ছবি ছিল ‘কিল হিম’। যা একটি অ্যাকশনধর্মী চলচ্চিত্র। মুক্তির অপেক্ষায় আছে এই দম্পতির ‘নেত্রী দ্য লিডার’ শীর্ষক পরবর্তী সিনেমা ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তারেক রহমানকে নিয়ে আনোয়ার ইব্রাহিমের ভিডিওতে হাবিবের গান

তারেক রহমানের সফরে হাবিবের গান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share