Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ৮, ২০২৬

এবার প্যারিসের স্বর্ণমুদ্রায় শাহরুখ খান 

শাহরুখ খান । ছবি: দ্য উইক

প্যারিসের গ্রেভিন মিউজিয়ামের পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানকে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, প্যারিসের গ্রেভিন মিউজিয়ামের স্বর্ণমুদ্রায় ফুটিয়ে তোলা হয়েছে শাহরুখের ছবি। এই মিউজিয়ামে নাকি এই প্রথম কোনও অভিনেতার নামে এমন স্বর্ণমুদ্রা তৈরি করা হয়েছে।

স্বর্ণমুদ্রায় শাহরুখ খান । ছবি: গুগল

প্রিয় তারকার এই অর্জনে আনন্দিত তার ভক্ত ও অনুরাগীরাও। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে স্বর্ণমুদ্রায় শাহরুখ খানের ছবিটি। শাহরুখের ভক্তরা সেই ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাচ্ছেন তাকে।

প্রসঙ্গত, নতুন সিনেমার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ। প্রথমে গুঞ্জন শোনা যাচ্ছিলো সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় মেয়ে সুহানা খানের সাথে বড়পর্দায় দেখা দিতে যাচ্ছেন অভিনেতা। কিন্তু পরবর্তীতে জানা যায়, সুজয় ঘোষের পরিচালনাতেই বাবা- মেয়েকে বড়পর্দায় দেখবেন দর্শকরা। সুজয়ের পরিচালনায় শাহরুখের সাথে যৌথভাবে এ সিনেমাটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কান চলচ্চিত্র উৎসবে জাপানের তিনটি সিনেমা

জাপানের তিনটি সিনেমা বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরগুলোর একটি কান চলচ্চিত্র উৎসব। এই মর্যাদাপূর্ণ ও…
কান চলচ্চিত্র উৎসবে জাপানের তিনটি সিনেমা

ইসরায়েলের বিরোধিতা করায় ছবি থেকে বাদ পড়েন হলিউড অভিনেত্রী

মেলিসা বারেরা হলিউডের সম্ভাবনাময় তারকাদের একজন ছিলেন মেলিসা বারেরা। স্ক্রিম ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে তরুণ…
হলিউড অভিনেত্রী
0
Share