Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

একই দিনে দুই শিল্পীর কুলখানি

প্রয়াত শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল | ছবি: ফেসবুক

২ আগস্ট গুলশানে বিভিন্ন আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দুই সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েলের কুলখানি। এই আয়োজনে উপস্থিত ছিলেন তার সহকর্মী, আত্মীয়- স্বজন, শুভাকাঙ্খীসহ সকলেই।

ভারী বর্ষণ উপেক্ষা করে গুলশানের আজাদ মসজিদে সদ্য প্রয়াত শিল্পী হাসার আবিদুর রেজা জুয়েলের কুলখানিতে অংশ নেন শিল্পীরা। একই সাথে গুলশান সোসাইটি মসজিদেও অংশ নেন শাফিন আহমেদের কুলখানিতে।

বৃষ্টি মাথায় নিয়েই পালাক্রমে দুই আয়োজনে দোয়ার দরখাস্তে এক কাতারে সমবেত হতে দেখা গেছে তাদের।

উভয় শিল্পীর পরিবার যাবতীয় আয়োজনের দ্বায়িত্বে ছিলেন।

উল্লেখ্য চলতি বছরের ২৫ জুলাই আমেরিকার ভার্জিনিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাইলস ব্যান্ডের কিংবদন্তী কণ্ঠ শাফিন আহমেদ। পরে তাকে বাংলাদেশে সমাধিস্থ করা হয়। অপরদিকে দীর্ঘ তের বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৩০ জুলাই মা’রা যান শিল্পী হাসান আবিদুরে রেজা জুয়েল।  এর আগে একই দিনে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share