Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

অগ্নিকাণ্ডের শিকার জ্যাকুলিনের বাসস্থান!

জ্যাকুলিন ফার্নান্দেজ | ছবি: বলিউড হাঙ্গামা

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। ৬ মার্চ রাতে মুম্বাইয়ের ‘নওরোজ হিল সোসাইটি’ ভবনে ১৪ তলায় আগুন লাগে। ঐ ভবনের ১৫ তলায় রয়েছে নতুন শিফট হয়েছিলেন অভিনেত্রী।

বলিউড হাঙ্গামার খবরে, ১৭ তলাবিশিষ্ট ভবনের ১৪ তলায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার এলার্ম বাজার পরই তাৎক্ষণিক সেখানে চারটি ফায়ার ইঞ্জিন, তিনটি জাম্বু ট্যাংকার ও একটি শ্বাসযন্ত্রের ভ্যান হাজির হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। আর ১৫ তলায় নিজের অ্যাপার্টমেন্টে সেই সময় উপস্থিত ছিলেন না জ্যাকুলিন। অভিনেত্রী বর্তমানে দেশের বাইরে রয়েছেন।

উল্লেখ্য, ক্যারিয়ারের কঠিন সময় পার করছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। আর্থিক প্রতারণার মামলায় নাজেহাল অবস্থা তার। যদিও সম্প্রতি তারকাবহুল ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমা নিয়ে পর্দায় আসার অপেক্ষায় রয়েছেন জ্যাকুলিন। ভাগ্যের চাকা কতটা ঘোরাতে পারবেন তার ভক্তরা রয়েছেন সেই অপেক্ষায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share