Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

টম হল্যান্ড-জেনডায়া গোপনে বিয়ে করেছেন!

টম হল্যান্ড–জেনডায়া গোপনে বিয়ে
টম হল্যান্ড–জেনডায়া

টম হল্যান্ড–জেনডায়া

হলিউডের জনপ্রিয় তারকা জুটি টম হল্যান্ড-জেনডায়া গোপনে বিয়ে করেছেন! এমন খবরে উত্তাল বিশ্ব শোবিজ। এই বিয়ের খবরটি প্রকাশ্যে এনেছেন জেনডায়ার একান্ত স্টাইলিস্ট ল রোচ। রোববার (১ মার্চ) রাতে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় অ্যাক্টর অ্যাওয়ার্ডস। সেখানে ‘অ্যাক্সেস হলিউড’-এর সঙ্গে কথা বলার একটা পর্যায়ে ল রোচ বলেন এই দুজনের প্রসঙ্গে বলেন, ‘বিয়েটা হয়ে গেছে। তোমরা মিস করেছ।’ প্রতিবেদক বিস্মিত হয়ে জানতে চান ঘটনা সত্যি কিনা! তখন হাসতে হাসতেই রোচ নিশ্চিত করেন, ‘হ্যাঁ, একদম সত্যি।’ তবে বিয়ে নিয়ে এখনো এই তারকা জুটির কেউই কিছু জানায়নি।

২০১৬ সালে মার্ভেলের ছবি ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’-এর সেটে প্রথম পরিচয় ঘটে টম ও  জেনডায়ার। এরপর বন্ধুত্ব। ক্রমেই আরো গভীর সুসম্পর্ক। ২০২১ সালে এসে জানা যায় তাঁরা প্রেম করছেন।

গত বছরের গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানে জেনডায়ার বাম হাতের আঙ্গুলে একটি হীরার আংটি নিয়ে ব্যাপক আলোচনা উঠেছিলো। আলোচনা উঠেছিলো যে তাঁদের বাগ্‌দান হয়ে গেছে কিনা। পরে ২০২৫ সালে এক সাক্ষাৎকারে টম হল্যান্ড নিজেই বিষয়টি নিশ্চিত করেন। এক প্রতিবেদক জেনডায়াকে তাঁর ‘গার্লফ্রেন্ড’ বললে টম হেসে ফেলেন এবং সংশোধন করে বলেন, ‘বাগ্‌দত্তা’।

 টম হল্যান্ড-জেনডায়া গোপনে বিয়ে

২০২৬-এ টম হল্যান্ড-জেনডায়ার সিনেমা

এর আগে টম হল্যান্ড ও জেনডায়া জুটিকে ‘স্পাডার-ম্যান: ফার ফ্রম হোম’ ও ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ জুটি হিসেবে দেখা গিয়েছিলো। ২০২৬ সালেও তাঁরা আসছেন জুটি হয়ে। এ বছরের জুনে মুক্তি পেতে চলা ‘স্পাইডার-ম্যান: ব্র্যাড নিউ ডে’এবং জুলাইয়ে মুক্তি পেতে যাওয়া  পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমায় দেখা যাবে এই তারকা জুটিকে।

টম হল্যান্ড–জেনডায়ার পারস্পরিক মূল্যায়ন

টম হল্যান্ড ও জেনডায়া জুটি ব্যক্তিগত জীবন নিয়ে তেমন উচ্চবাচ্য করেন না। প্রকাশ্যে খুব কমই নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলেন। তবে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে দুজনেই খুব কথা বলেছেন, প্রকাশ করেছেন তাঁদের উচ্ছ্বাস।

২০২৪ সালে এক সাক্ষাৎকারে টম বলেছিলেন, ‘ওর সঙ্গে কাজ করা আমার জীবনের সেরা জিনিস। সেটে পরিচালক কোনো নির্দেশ দিলে আমরা একে অপরের দিকে তাকিয়ে বুঝে যাই।‘

 টম হল্যান্ড-জেনডায়া গোপনে বিয়ে
জেন্ডায়া এবং টম হল্যান্ড একসাথে টেনিস দেখছেন | ছবি: গেটি ইমেজ

অন্যদিকে জেনডায়া ২০২৫ সালে ‘ভ্যানিটি ফেয়ার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ওর পাশে অভিনয় করা খুব স্বাভাবিক লাগে। আপনি যাঁর সঙ্গে অভিনয় করছেন, তাঁর সঙ্গে নিরাপদ বোধ করলে কাজটা আরও সহজ হয়। টম অসাধারণ প্রতিভাবান ও ভীষণ পরিশ্রমী।’

 দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন এই তারকা জুটি। তাই স্বাভাবিকভাবেই বিয়ে নিয়ে উঠতো আলোচনা। তবে এবার ল রোচের এমন মন্তব্যে হলিউড থেকে শুরু করে পুরো বিশ্বে চাঞ্চল্য তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হলিউডপ্রেমী ও নেটিজেনদের এখন একটাই প্রশ্ন-কবে, কোথায় ও কীভাবে বিয়ে করলেন এই তারকা জুটি?

লালগালিচায় স্টাইলিস্টের দেয়া টম হল্যান্ড-জেনডায়া গোপনে বিয়ে করেছেন এমন খবরের কিছুদিনের মধ্যেই হয়তো আনুষ্ঠানিকভাবে জানা যাবে কি হয়েছে এমনটাই প্রত্যাশা নেটিজেনদের।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share