Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ১২, ২০২৬

শিশু সিরাজের ভ্লগিং আয়ে বদলে গেল গ্রাম

শিশু সিরাজের ভ্লগিং আয়ে বদলে গেল গ্রাম

হৃদয় জয় করে নিয়েছেন পাকিস্তানের শিশু ভ্লগার মোহাম্মদ সিরাজ

লাখো মানুষের হৃদয় জয় করে নিয়েছেন পাকিস্তানের শিশু ভ্লগার মোহাম্মদ সিরাজ ও তার বোন মুসকান। পাকিস্তানের গিলগিত-বালতিস্তানের এক দুর্গম গ্রাম থেকে আজ সবার চোখের সামনে এই দুইজন। তারা এখন শুধু জনপ্রিয় ইউটিউবারই নয়, সামাজিক পরিবর্তনেরও ক্রীড়ানক। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের সহজ-সরল জীবনযাপন তুলে ধরে তারা অর্জন করেছে খ্যাতি আর অর্থ। তবে সেই অর্থ শুধু নিজেদের জন্য খরচ না করে, সিরাজ-মুসকান সেটি কাজে লাগিয়েছে গ্রামের জরাজীর্ণ স্কুলের উন্নয়নে। অনুদান ও সহযোগিতার মাধ্যমে সেই পুরোনো স্কুল এখন রূপ নিয়েছে আধুনিক ‘জাকি একাডেমি’তে।

এক ভিডিও বার্তায় বিষয়টি জানান সিরাজের বাবা মোহাম্মদ তাকি। ইউটিউবে এক ভিডিওতে তিনি স্কুলটির জরাজীর্ণ অবস্থার পুরোনো এক ভিডিও তুলে ধরেন। যেখানে স্কুলটির করুণ অবস্থায় খোলা আকাশের নিচে পড়াশোনা করতে হচ্ছে শিশুদের, কারও পায়ে নেই জুতো, কারও নেই ইউনিফর্ম, নেই মৌলিক সুযোগ-সুবিধাও।

সিরাজের বাবা মোহাম্মদ তাকি জানান, তিনি চাইলেই উন্নত জীবনযাপনের জন্য পরিবার নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলে যেতে পারতেন। তবে তিনি নিজের গ্রামেই থেকে গেছেন। তাকি বলেন, ‘আমাদের গ্রামটি বালতিস্তান থেকে অনেক দূরে, এখানে তেমন মৌলিক সুবিধা নেই। আল্লাহ সিরাজকে খ্যাতি দিয়েছেন। তখন আমার সামনে দুটি পথ ছিল, পরিবার নিয়ে হয় এখানে থাকব, কষ্ট করে হলেও গ্রামকে উন্নত করব অথবা উন্নত জীবনের খোঁজে ইসলামাবাদে চলে যাব, তবে আমরা গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

জাকি একাডেমি

সিরাজের অর্থ দিয়ে কাজ শুরু হলেও এ মহান উদ্যোগ দেখে তাদের পাশে দাঁড়ান আরও কয়েকজন। স্কুলটিকে আধুনিক রূপ দেওয়ার ক্ষেত্রে মূল কৃতিত্ব তাদের দিয়েছেন সিরাজের বাবা। দাতা ফৌজিয়া জাকি ও তার ভাতিজি জেহরা জাইদিকে। তাকির ভাষায়, ‘ফৌজিয়া আপা এগিয়ে আসেন এবং নিজ দায়িত্বে এই স্কুলে বিনিয়োগ করে তা গড়ে তোলেন। জমি কেনা থেকে নির্মাণ—সবকিছুর দায়িত্ব তারা নিয়েছেন।’

এক থেকে দেড় বছরের কাজ শেষে গড়ে উঠেছে আধুনিক ‘জাকি একাডেমি’। এখন এখানে আছে আধুনিক শ্রেণিকক্ষ, মানসম্মত শিক্ষা সুবিধা, ক্যানটিন, কম্পিউটার ল্যাব, খেলাধুলার মাঠ ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ।

সাম্প্রতিক এক ভিডিওতে সিরাজ আহ্বান জানিয়েছে, ‘যে কাজই করুন, নিয়ত পরিষ্কার রাখুন। আল্লাহ সফলতা দেবেন। তবে সব সময় মনে রাখবেন, অন্যদের জন্য কিছুটা হলেও সহজ বা ভালো কিছু করতে হবে।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড যে কারণে আধিপত্য বিস্তার করেছে

বলিউড ও আন্ডারওয়ার্ল্ড আজকের বলিউড যতটা নিরাপদ ও সুশৃঙ্খল একটা সময় এমনটা ছিলো না। সিনেমার আড়ালে লুকিয়ে ছিলো…
বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড

নতুন রূপে ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

রিমেক হচ্ছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’র বলিউডের জনপ্রিয় দুই সিনেমা ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’ নতুনভাবে ফিরতে যাচ্ছে বড়…
তেরে নাম ও রঙ্গিলা

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের পদত্যাগ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।…
কোয়েল মল্লিক
0
Share