Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ১৩, ২০২৬

যে সিনেমার গল্প বাস্তবে রূপদান করলেন থালাপতি বিজয়

থালাপতি বিজয়
থালাপতি বিজয়

সিনেমা ‘সরকার’

২০১৮ সালে মুক্তি পেয়েছিল থালাপতি বিজয়ের রাজনৈতিক সিনেমা ‘সরকার’। এই ‘সরকার’ সিনেমায় করপোরেট জগতের একজন সফল সিইও হিসেবে ‘সুন্দর রামাসামি’ চরিত্রে অভিনয় করেছেন বিজয়। সিনেমায় দেখা যায় তিনি ভোট দিতে বিদেশ থেকে ভারতে যান। ভারতে গিয়ে জানতে পারেন তাঁর ভোট আগেই অন্য কেউ দিয়ে ফেলেছে। আর এই ঘটনাই তাঁকে ক্ষিপ্ত করে তোলে। রাজনৈতিক দুর্নীতি, ভোট কারচুপি ও ক্ষমতাসীন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে যান তিনি। শুরু করেন নিজের ও মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই। মানুষের অধিকার ও সুশাসনের দাবি তে বড় রাজনৈতিক সংগ্রামে জড়িয়ে পড়েন তিনি। এবার এই সিনেমার গল্পই বাস্তবে রূপদান করলেন থালাপতি বিজয় ।

থালাপতি বিজয়

২০১৮ থেকে ২০২৬। মাঝখানে মাত্র আট বছরের ব্যবধান। সেই ‘সরকার’ সিনেমার অঙ্গীকার থেকে এখন বাস্তব জীবনের রাজনৈতিক নায়কে পরিণত হয়েছেন বিজয়। অভিনেতা থেকে বনে গেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিজয় ঘোষণা দেন তিনি আর সিনেমায় নেই। সিনেমা ছেড়ে তামিলাগা ভেট্ট্রি কাজাগাম তথা টিভিকে নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করছেন।

তবে তার পেছনে কোনো বড় রাজনৈতিক দলের সমর্থন ছিল না, কোনো রাজনৈতিক পারিবারিক পরিচয়ও ছিল না। এমনকি বহু বছর ধরে রাজ্যে ক্ষমতায় থাকা ডিএমকে বা এআইএডিএমকের সঙ্গেও কোনো জোট ছিল না কখনো। বিদ্যমান সকল রাজনৈতিক দলের বাহিরে গিয়ে শুন্য থেকে শুরু করেন টিভিকের। মাত্র দুবছরের মাথায় তাঁর দল টিভিকে হয়েছে উঠেছে ভারতীয় রাজনৈতিক ইতিহাসের অন্যতম সফল দল।

সামাজিক সংগঠন থেকে রাজনীতি

সারা তামিলনাড়ু জুড়ে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে জনহিতকর কাজ করে আসছেন বিজয়। এই লোকবল থেকেই গড়ে উঠেছে তাঁর রাজনৈতিক কর্মীগণের বিশাল সমাহার। পরবর্তীতে তাঁরাই হয়ে উঠেন ২৩৪টি আসনের রক্ষাকর্তা।

থালাপতি বিজয়
সরকারে আসার পর অফিসারদের সাথে মিটিং | ছবি: ফেসবুক

২০২৪ সালের অক্টোবরে বিক্রাভান্ডিতে বিশাল জনসমাগমে দলীয় সম্মেলন করেন বিজয়। এরপর দেন একটি রাজনৈতিক ইশতেহার যা তৈরি করা হয়েছিল অবহেলিত মানুষের জন্য। বিজয়ের লক্ষ্য ছিল নারী, শিক্ষার্থী, নতুন ভোটার ও দিনমজুররা। আর এসকল মানুষরা বিজয়কে এনে দিয়েছে সর্বোচ্চ সম্মান।

ভোট কাস্ট

এবারের তামিলনাড়ু নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৮৫ দশমিক ১ শতাংশ, যা একটি রাজ্যের বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ। রাজ্যটির ৩৮ জেলার মধ্যে ৩২টিতে ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে। কিছু আসনে এই হার ৯০ শতাংশেরও বেশি ছিল। আর মানুষ এসেছে নতুন স্বপ্ন নিয়ে যা বিজয় তাঁদের দেখিয়েছিলেন।

সিনেমায় যেভাবে শেষ করেছিলেন থালাপতি বিজয়। আট বছর পর বাস্তবে সেখান থেকে আবার শুরু করলেন তিনি। গত রবিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি। মানুষকে তিনি কথা দিয়েছিলেন পরিবর্তনের, ভোট চেয়েছেন, মানুষ কথা রেখেছে। এবার বিজয়ের কথা রাখার পালা। ভবিষৎ’ই এখন বলে দিবে বিজয় কতটুকু পরিবর্তন এনে দিতে পারলেন মানুষের তরে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়  

মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় চন্দ্রশেখর গত রবিবার চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

স্টারকিডদের সংগ্রামের গল্প শোনালেন আমিরপুত্র জুনাইদ খান

হতাশা ও ব্যর্থতায় জুনাইদ খান বলিউডের তারকাদের সন্তানদের অভিষেক নতুন কোনো ঘটনা নয়। তবে সবার ক্যারিয়ারের গল্প এক…
আমিরপুত্র জুনাইদ খান

আতাউর রহমানকে শহীদ মিনারে শ্রদ্ধা শেষে বনানীতে দাফন

আতাউর রহমান একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া…
আতাউর রহমান
0
Share