Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ৬, ২০২৬

এক মাস আগেই কন্যা সন্তানের মা হয়েছেন শবনম বুবলী

শবনম বুবলী
শবনম বুবলী

মা হলেন বুবলী

ঢালিউড অভিনেত্রী চিত্রনায়িকা শবনম বুবলী সুখবর দিলেন ভক্তদের। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, তাদের পরিবারে নতুন অতিথি এসেছে। বুবলি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। কন্যার নাম রেখেছেন শার্লিন খান।

শুক্রবার  নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বুবলী লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।” পোস্টে তিনি আরও লেখেন, ‘আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

শবনম বুবলী

বুবলীর এই ঘোষণার পরপরই ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নবজাতকের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

কবে মা হয়েছেন বুবলী?

তবে বুবলী খবরটি আজ প্রকাশ করলেও তিনি কন্যা সন্তানের মা হয়েছেন আরো আগে। জানা গেছে, গত ১১ মে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বুবলী। কন্যা জন্মদানের প্রায় এক মাস পর অবশেষে সুখবরটি সবার সামনে উন্মুক্ত করলেন তিনি।  

অভিনেত্রী শবনম বুবলী দ্বিতীয়বারের মতো সন্তানসম্ভবা হয়েছেন এমন গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই ঘুরে বেড়াচ্ছিল শোবিজের আকাশে। অবশেষে সেই গুঞ্জনের ফলাফল জানা গেল।

শাকিব খানের সঙ্গে বুবলীর বিয়ের খবর প্রকাশ্যে আসে ২০২২ সালে। পরে জানা যায়, তারা ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ তাদের পুত্রসন্তানের জন্ম হয়। পরে দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানকে পরিচয় করিয়ে দেন। তাদের ছেলের নাম শেহজাদ খান বীর।

প্রথমবার মা হওয়ার আগে বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল। সে সময় তিনি সন্তানের বাবা কিংবা নিজের বৈবাহিক সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। পরে সন্তানকে সঙ্গে নিয়ে সামনে এসে জানান, শাকিব খানই তার স্বামী। সেই অভিজ্ঞতার কারণেই এবারও তার মাতৃত্ব নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে বলে মনে করছেন অনেকে। তবে এই কন্যা সন্তানেরও বাবা যে শাকিব খান তা নিশ্চিত করেছেন বুবলী নিজেই।

শবনম বুবলী

বুবলী এখন কোথায়?

তবে এই সুখবরের পাশাপাশি ভক্তদের মনে আরেকটি প্রশ্নও জেগেছে যে, বুবলী এখন কোথায় আছেন। বুবলীর ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গেছে, বর্তমানে শবনম বুবলী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রায় দেড় মাস আগে দেশটিতে পাড়ি জমান বুবলী। আর নিউইয়র্কের লং আইল্যান্ড জিউইশ মেডিকেল হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি।  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইন্সিকিউরড বুবলী- শাকিব খান, অপু বিশ্বাস ও ক্ষমতার খেলাঘর

ক্ষমতা ও পুরুষতান্ত্রিকতা দেশের চিত্রনায়িকা শবনম বুবলী সুখবর দিলেন ভক্তদের। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে…
বুবলী শাকিব খান অপু বিশ্বাস

বালিনালে উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলি’

আন্তর্জাতিক অঙ্গনে আলি বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীব-এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলি আন্তর্জাতিক অঙ্গনে আরও…
বালিনালে উৎসব ও আলি

নতুন জীবনে দীপ্তি চৌধুরী, বিয়ে করলেন ঢাবি শিক্ষককে

দীপ্তি চৌধুরীর জীবনের নতুন অধ্যায় বিয়ে করেছেন  আলোচিত  উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে…
দীপ্তি চৌধুরী ও মুশতাক

সৃজিতের ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার প্রথম ঝলক প্রকাশ

এম্পেরর বনাম শরৎচন্দ্র নির্মাতা সৃজিত মুখার্জি তার বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’র প্রথম…
এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র
0
Share