Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

গুরুতর অসুস্থ অভিনেতা আব্দুল হান্নান শেলী

অভিনেতা আব্দুল হান্নান শেলী
অভিনেতা আব্দুল হান্নান শেলী

আব্দুল হান্নান শেলী

বাংলাদেশের ছোট পর্দার পরিচিত অভিনেতা আব্দুল হান্নান শেলী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন। তার শারীরিক অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছে যে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতেও কষ্ট হচ্ছে বলে জানা গেছে।  

সম্প্রতি অভিনেতার বর্তমান শারীরিক অবস্থার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন অভিনয়শিল্পী এম কে এইচ পামির। ঈদ উপলক্ষে নিজ জেলা পাবনায় গিয়ে অসুস্থ শেলীর সঙ্গে দেখা করেন তিনি। পরে ফেসবুকে একটি পোস্টে অভিনেতার অসুস্থতার বিষয়টি সবার সামনে তুলে ধরেন।

অভিনেতা আব্দুল হান্নান শেলী
অভিনেতা আব্দুল হান্নান শেলীকে দেখতে গেলেন অভিনয়শিল্পী এম কে এইচ পামির| ছবি: পামির

পামির লিখেছেন, ‘শেলী ভাই এতটাই অসুস্থ যে উঠে দাঁড়ালে পুরো শরীর কাঁপে। স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। তার সুস্থ হতে অনেক সময় লাগবে।’

অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে তিনি আরো লেখেন, ‘আমরা সবাই শেলী ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তায়ালা যেন দ্রুত সুস্থ করে দেন শেলী ভাইকে।’

অভিনেতা পামির লিখেছেন, ‘সিদ্ধান্ত নিয়েছিলাম, ঈদে বাড়িতে যাব এবং শেলী ভাইকে দেখতে যাব, ইনশাআল্লাহ। শেলী ভাইয়ের বাড়িতে আমাকে দেখার পর তিনি যে কী খুশি হয়েছেন, তা আপনাদের বলে বোঝাতে পারব না। আমাকে জড়িয়ে ধরে বললেন, আমি অসুস্থ হওয়ার পর এ পর্যন্ত কেউ আমাকে দেখতে আসেনি; আপনি আসছেন পামির ভাই, আমার যে কী ভালো লাগছে বলেই কেঁদে ফেললেন।’  

শেলীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর সহকর্মী ও ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিচ্ছেন।

শেলীর কাজ

অভিনেতা আব্দুল হান্নান শেলী দীর্ঘদিন ধরে নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে কাজ করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও তিনি অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে কিত্তনখোলা’ (২০০০), ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘অগাস্ট ১৯৭৫’, এবং ‘বিরত্ব’। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘দুই দিনের দুনিয়া’ তেও অভিনয় করেছেন তিনি।  

তার এই চরম সংকটের সময় ‘অভিনয়শিল্পী সংঘ’ তার পাশে দাঁড়িয়েছে এবং তাকে শিল্পী কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তার চেষ্টা চলছে বলে জানা গেছে। বর্তমানে তাঁর উপার্জন বন্ধ। স্ত্রীর উপার্জনে তাঁদের সংসার চলছে এখন। ফলে, চলচ্চিত্রসংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান থেকে তাঁর জন্য সহায়তা পেলে তাঁর চিকিৎসা ব্যয় বহন করা পরিবারের জন্য সহজ হয়ে উঠবে বলে মনে করছেন তাঁর সহশিল্পীরা।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বাংলাদেশের গান ও খাবারের প্রশংসায় তুর্কি শিল্পী হান্দে চেভগেল

কোক স্টুডিওতে তুর্কি শিল্পী কিছুদিন আগে মুক্তি পেয়েছে কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের প্রথম গান ‘রুমঝুম’। এই…

ফিফার অফিশিয়াল অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়

ফিফার মঞ্চে সঞ্চয় বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় এবার জায়গা করে নিয়েছেন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ…
ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

নির্বাচনে নেই বাপ্পারাজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে চলমান আলোচনায় নতুন…
বাপ্পারাজ

খ্যাতির দৌড়ে হারিয়েছি অনেক কিছু – মনোজ বাজপেয়ী

মনোজের আত্মোপলব্ধি বলিউডের অন্যতম শক্তিমান অভিনেতা মনোজ বাজপেয়ী জানিয়েছেন, অভিনয় জীবনের সাফল্য ও খ্যাতির…
মনোজ বাজপেয়ী
0
Share