Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ৩, ২০২৬

সোনার কলস উপহার পেলেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস
অপু বিশ্বাস, ফরিদুর রেজা সাগর, কুসুম সিকদার

প্রতীকী ‘সোনার কলস’

চিত্রনায়িকা অপু বিশ্বাস জীবনে প্রায় সবকিছুই অর্জন করেছেন। অসংখ্য পুরস্কার, সম্মাননার সাথে সবচেয়ে বেশি পেয়েছেন দর্শকের ভালোবাসা। তবে মঙ্গলবার (২ জুন) একটি বিশেষ উপহার পেয়েছেন তিনি যা তাঁকে রীতিমতো বিস্মিত ও আবেগাপ্লুত করেছে। দেশের একটি টিভি  চ্যানেল এই অভিনেত্রীকে ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে প্রতীকী ‘সোনার কলস’ উপহার দিয়েছে। সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে এই বিশেষ সম্মাননা ও অভিজ্ঞতার কথা বিস্তারিত তুলে ধরেছেন অপু।      

ফেসবুক পোস্টের শুরুতেই অপু বিশ্বাস লিখেছেন, ‘শিল্পী মানেই ভালোবাসা আর সম্মানের কাঙাল। জীবনে কখনোই অর্থ–বিত্তের হিসাব করিনি, চেয়েছি শুধু মানুষের ভালোবাসা। সেই ভালোবাসাই আমাকে আজকের আমি বানিয়েছে। পরিবার, দেশের মানুষ, দেশের বাইরে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী অসংখ্য মানুষের ভালোবাসা আর আশীর্বাদেই আমার পথচলা। কিন্তু জীবনে এমন একটি দিন আসবে, এমন সম্মান আমার জন্য অপেক্ষা করে থাকবে-কোনোদিন কল্পনাও করিনি। ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি সোনার কলস! কথাটা শুনতেও অবিশ্বাস্য লাগে। অথচ সেটাই সত্যি হয়ে ধরা দিল আমার জীবনে।“

অপু বিশ্বাস
অপু বিশ্বাসকে সোনার কলস উপহার দিচ্ছেন ফরিদুর রেজা সাগর ও কুসুম শিকদার | |
ছবি : নায়িকার সৌজন্যে

ঘটনার সূত্রপাত

অপু বিশ্বাস ফেসবুক পোস্টে লিখেছেন, জিমে থাকা অবস্থায় সাংবাদিক আবদুর রহমান তাঁকে ফোন করে দ্রুত চ্যানেল আই কার্যালয়ে যেতে বলেন। কী কারণে ডাকা হয়েছে, সে বিষয়ে কিছুই জানান নি। পরে বাসায় ফিরে দ্রুত প্রস্তুতি নিয়ে বসুন্ধরার বাসা থেকে তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে পৌঁছান। সেখানে গিয়ে তিনি যেন ভিন্ন এক পরিবেশের মুখোমুখি হন।

অপু বিশ্বাসের মতে, যে চ্যানেল আইয়ে তিনি বহুবার গিয়েছেন, সেদিন সেটিকে তাঁর কাছে নতুন মনে হচ্ছিল। চারপাশের আয়োজন, পরিবেশ ও উপস্থিত সবার মুখের হাসি দেখে মনে হচ্ছিল, বিশেষ কোনো মুহূর্তের অপেক্ষা চলছে। এরপরই আসে সেই চমক। অভিনেত্রী দেখেন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের হাতে একটি ‘সোনার কলস’। কিছুক্ষণ পর জানতে পারেন, সেটি তাঁর জন্যই উপহার হিসেবে রাখা হয়েছে।

সেই মুহূর্তের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অপু বিশ্বাস লিখেছেন, ‘সত্যি বলতে, আমি কিছুক্ষণের জন্য স্পিচলেস হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, এটা কি সত্যিই ঘটছে? চ্যানেল আইয়ের মতো দেশের এত বড় একটি প্রতিষ্ঠান এবং সাগর ভাইয়ের মতো এত বড় একজন সম্মানিত মানুষের হাত থেকে এমন সম্মাননা গ্রহণ করছি! ওই মুহূর্তে আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছিলাম। অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি।’

অপু বিশ্বাস
অপু বিশ্বাস

অপুর কৃতজ্ঞতা প্রকাশ

ফেসবুক পোস্টে চ্যানেল আই ও ফরিদুর রেজা সাগরের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন অপু। তিনি লিখেছেন, চ্যানেল আই শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, শিল্পীদের প্রাণের জায়গা। আর সাগর ভাই তাঁদের কাছে অভিভাবকের মতো। জীবনের নানা সংকট, দুঃসময় ও পেশাগত পথচলায় তিনি সব সময় সাগরের সহযোগিতা, স্নেহ ও পরামর্শ পেয়েছেন। কিন্তু সেই মানুষ তাঁকে এভাবে সম্মানিত করবেন, তা কখনো ভাবেননি।

অপু বিশ্বাসের মতে, প্রতীকী হলেও সোনার কলসটি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, একজন অভিভাবকের আশীর্বাদ এবং দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতির প্রতীক। পোস্টের শেষে অপু লিখেছেন, ‘এ জীবনে অনেক পুরস্কার ও সম্মান পেয়েছি। কিন্তু এই উপহার আমার কাছে সবকিছুর চেয়ে আলাদা। আমার শিল্পীজীবনের সবচেয়ে ইমোশনাল, সবচেয়ে স্মরণীয় এবং সবচেয়ে মূল্যবান প্রাপ্তি হয়ে থাকবে এই সোনার কলস।’

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সংবাদ উপস্থাপিকা হতে চেয়েছিলেন তাসনুভা তিশা

তিশার স্বপ্ন ও বাস্তবতা অভিনেত্রী নয়, বরং সংবাদ উপস্থাপিকা হতে চেয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা…
তাসনুভা তিশা

শাকিব খানের সাথে প্রিয়তমা নির্মাতার নতুন সিনেমা নির্মাণের গুঞ্জন

শাকিব খান ও হিমেল আশরাফ বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল সিনেমা ‘প্রিয়তমা’ যে সিনেমা দিয়ে শাকিব খানের নব উত্থান…

লানা ডেল রে – ‘ভিডিও গেমস’ থেকে সিনেমাটিক সংগীতের অনন্য যাত্রা

লানা ডেল রে’র যাত্রা পপ সংগীতের জগতে অনেক শিল্পী আছেন, যাদের গান জনপ্রিয় হয়েছে। কিন্তু খুব কম শিল্পীই…
লানা ডেল রে - ‘ভিডিও গেমস’ থেকে সিনেমাটিক সংগীতের অনন্য যাত্রা
0
Share