Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

সৃজিতের ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার প্রথম ঝলক প্রকাশ

এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র
এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র

এম্পেরর বনাম শরৎচন্দ্র

নির্মাতা সৃজিত মুখার্জি তার বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’র প্রথম ঝলক প্রকাশ করেছেন। ছবিটিতে কিংবদন্তি সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী।

বুধবার (৩ জুন) প্রকাশিত ৫৯ সেকেন্ডের প্রি-টিজারে শরৎচন্দ্রের রূপে দেখা যায় টোটাকে।

শরৎচন্দ্রের কালজয়ী উপন্যাস পথের দাবী প্রকাশের ১০০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত হচ্ছে ছবিটি। গত বছরের অক্টোবরে প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় এবং চলতি বছরের জানুয়ারিতে শুরু হয় শুটিং। তবে এতদিন অভিনয়শিল্পীদের চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছিল।

আবহময় সেই ভিডিওতে বৃষ্টিভেজা পরিবেশে একটি টেবিলে বসে থাকা শরৎচন্দ্রের চরিত্রে দেখা যায় টোটা রায় চৌধুরীকে। সাদা ধুতি-পাঞ্জাবি পরিহিত এই লেখকের পেছনে বাজতে থাকে পথের দাবী থেকে উদ্ধৃত কিছু সংলাপ। একপর্যায়ে তিনি ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, “তাহলে এই পূজাতেই দেখা হবে। সব্যসাচী আমাদের সঙ্গে থাকুক।”

প্রি-টিজারে প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে আবির চ্যাটার্জি এর লুকও। তিনি অভিনয় করছেন পথের দাবী উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সব্যসাচী ভূমিকায়। সংক্ষিপ্ত উপস্থিতিতে তাকে সাদা শার্ট, কোট ও টুপি পরে দুই হাতে দুটি পিস্তল ধরে থাকতে দেখা যায়।

১৯২৬ সালে প্রকাশিত পথের দাবী বাংলা সাহিত্যের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক উপন্যাস হিসেবে বিবেচিত। ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে রচিত এই উপন্যাসের বিপ্লবী চরিত্র সব্যসাচী তৎকালীন তরুণদের গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। অনেকের মতে, চরিত্রটি সেই সময়ের এক বিশিষ্ট বিপ্লবীর আদলে নির্মিত।

নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ সেই উত্তাল সময়কে নতুনভাবে তুলে ধরবে এবং পথের দাবী উপন্যাসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও সমাজে এর প্রভাবকে অনুসন্ধান করবে।

ছবিতে আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, দিব্যানী মন্ডল এবং রিক চ্যাটার্জী। তবে তাদের চরিত্র সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

নির্মাতারা জানিয়েছেন, আসন্ন দুর্গা উপলক্ষে ছবিটি মুক্তি পাবে। নন্দী মুভিজ প্রযোজিত এই চলচ্চিত্রটি  ইতোমধ্যেই এবারের পূজার অন্যতম প্রতীক্ষিত বাংলা সিনেমা হিসেবে আলোচনায় এসেছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফিফার অফিশিয়াল অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়

ফিফার মঞ্চে সঞ্চয় বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় এবার জায়গা করে নিয়েছেন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ…
ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

নির্বাচনে নেই বাপ্পারাজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে চলমান আলোচনায় নতুন…
বাপ্পারাজ

খ্যাতির দৌড়ে হারিয়েছি অনেক কিছু – মনোজ বাজপেয়ী

মনোজের আত্মোপলব্ধি বলিউডের অন্যতম শক্তিমান অভিনেতা মনোজ বাজপেয়ী জানিয়েছেন, অভিনয় জীবনের সাফল্য ও খ্যাতির…
মনোজ বাজপেয়ী
0
Share