Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন

পপ তারকা শাকিরা ভারতে
পপ তারকা শাকিরা

ভারত সফরে শাকিরা

বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন। শোনা যাচ্ছে এ বছরের এপ্রিল মাসে ভারতে আসবেন তিনি। দুই দিনের একটি বিশেষ কনসার্টে অংশ নিবেন তিনি।  আগামী ১০ এপ্রিল মুম্বাই এবং ১৫ এপ্রিল দিল্লিতে তার লাইভ পারফরম্যান্স হওয়ার কথা রয়েছে। ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’-এর তৃতীয় সংস্করণের আয়োজন এটি। অনুষ্ঠানটি আয়োজন করছে ফিডিং ইন্ডিয়া ও ডিসট্রিক্ট বাই জোমাটো।    

পপ তারকা শাকিরা ভারতে
পপ তারকা শাকিরা | ছবি: শাকিরার ফেসবুক

জানা গেছে, মুম্বাইয়ে শাকিরা পারফর্ম করবেন মহালক্ষ্মী রেসকোর্সে এবং দিল্লিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। তাঁর সঙ্গে থাকবেন আন্তর্জাতিক অঙ্গন ও ভারতের অনেক শিল্পীরাও। আয়োজকদের মতে, এই কনসার্ট শুধু সংগীতের আসর নয়, ক্ষুধা ও অপুষ্টি নিয়ে সচেতনতা তৈরির একটি বড় উদ্যোগ।   

এক বিবৃতিতে শাকিরা বলেছেন, “ভারতে পারফর্ম করা আমার জন্য সবসময় বিশেষ অনুভূতি নিয়ে আসে। মুম্বাই ও দিল্লির ভক্তদের সঙ্গে আবারও যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত। ফিডিং ইন্ডিয়া কনসার্ট শুধুমাত্র সঙ্গীতের জন্য নয়; এটি একসঙ্গে দাঁড়িয়ে নিশ্চিত করা যে প্রতিটি শিশু তার বেড়ে ওঠার জন্য যেন প্রয়োজনীয় পুষ্টি পায়।”

শিল্পী হিসেবে খ্যাতির পাশাপাশি সামাজিক কাজেও সক্রিয় শাকিরা। নিজের ‘বেয়ারফুট ফাউন্ডেশন’-এর মাধ্যমে দীর্ঘদিন ধরে শিক্ষা ও শিশু কল্যাণে কাজ করছেন। এই লক্ষ্যই ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট’-এর উদ্দেশ্যের সঙ্গে মিল রয়েছে।

পপ তারকা শাকিরা ভারতে
পপ তারকা শাকিরা | ছবি: শাকিরার ফেসবুক

উল্লেখ্য, প্রায় দুই দশক আগে শেষবার ভারতে কনসার্ট করেছিলেন শাকিরা। ২০০৭ সালে তার ‘ওরাল ফিক্সেশন’ ট্যুরের অংশ হিসেবে মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন তিনি।

পপ তারকা শাকিরা খ্যাতির কারণ

২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় হয়ে উঠেন শাকিরা। এরপর আলোচনায় আসেন সাবেক বার্সেলোনা তারকা ফুটবলার জেরার্ড পিকে’র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে। এই জুটির সংসার যদিও সম্প্রতি ভেঙ্গে গেছে। তবু তারা ছিলেন অসম বয়সী প্রেমের জুটি ও বিবাহ জুটির এক স্নিগ্ধ উদাহরণ।  

শাকিরার পুরো নাম শাকিরা ইসাবেল মেবারাক রিপোই। ১৯৭৭ সালের ২ ফেব্রুয়ারি কলম্বিয়ার বার্রাংকিলাতে তার জন্ম। বেড়ে ওঠাও এখানেই। শাকিরা তাঁর নিজস্ব বেলি ড্যান্সের দক্ষতাকে সুনিপুণভাবে রক অ্যান্ড রোল, ল্যাটিন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সঙ্গীতে চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। যার কারণেই তিনি পপ সঙ্গীতে অনন্য স্থানের অধিকারী।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share