Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

শাকিবের কলকাতার নায়িকা কি বাদ হয়ে যাচ্ছে?

শাকিবের কলকাতার নায়িকা

‘প্রিন্স; ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’

আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স; ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’কে ঘিরে আলোচনার শেষ নেই। নায়িকা হিসেবে কে থাকছেন, কে থাকছেন না এসব নিয়ে অনেকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলেছে নানা আলোচনা। এবার আবারো নায়িকা বদল নিয়ে গুঞ্জন উঠেছে। তাই দর্শক ও সিনেমাপ্রেমীদের প্রশ্ন ‘প্রিন্স’ থেকে শাকিবের কলকাতার নায়িকা কি বাদ হয়ে যাচ্ছে?  

শাকিবের কলকাতার নায়িকা
অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু | ছবি : অভিনেত্রীর ফেসবুক থেকে

প্রিন্স সিনেমার শুটিং শুরুর সময় খুব বেশি আর বাকি নেই। শুটিং শুরুর এই সময়েই চলচ্চিত্র-সংশ্লিষ্ট একাধিক ফেসবুক গ্রুপে খবর উঠে যে প্রিন্স থেকে বাদ পড়েছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। তার জায়গায় আসছেন দেশের অভিনেত্রী সাবিলা নূর। বিষয়টি মুহূর্তেই ছড়িয়ে পরে সামাজিক মাধ্যমে। শুরু হয় নানা মতামত, আলোচনা ও বিতর্ক।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, এই তথ্য সত্য নয়। সিনেমা-সংশ্লিষ্ট কোনো পক্ষই এমন কোন সিদ্ধান্ত নেয়নি। নাম প্রকাশ না করার শর্তে সিনেমা-সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে, নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুকে বদলের বিষয়টি গুজব।

শাকিবের কলকাতার নায়িকা
সাবিলা নূর | ছবি: ফেসবুক

‘প্রিন্স; ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ছবির প্রযোজক ‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস’। তাদের ফেসবুক পেজের তথ্যানুযায়ী ৬ জানুয়ারি থেকে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু হবে। তবে ছবির অন্য শিল্পীরা শুটিংয়ের শুরু থেকেই অংশ নিলেও শাকিব খান শুটিংয়ে আসবেন ১০ জানুয়ারি থেকে।  

শুটিং কোথায় হবে সে বিষয়ে পরিচালক আবু হায়াত মাহমুদ গণমাধ্যমকে স্পষ্ট করে কিছু জানাতে চান নি। তিনি বলেন, ‘কোথায় শুটিং করছি, আপাতত জানাতে চাইছি না। আমি নির্বিঘ্নে কাজটা শেষ করতে চাই। কাজ এগোলে ধীরে ধীরে ছবির বিষয়ে সবাই জানতে পারবেন।’

শাকিবের কলকাতার নায়িকা
তাসনিয়া ফারিন | ছবি: অভিনেত্রীর ফেসবুক

এছাড়াও সিনেমা-সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বাংলাদেশে শুটিং শুরুর কয়েক দিনের মধ্যেই ছবির পুরো ইউনিট শ্রীলঙ্কা যাবে। সেখানে একটানা সিনেমার বড় একটি অংশের শুটিং হবে। শ্রীলঙ্কা পর্ব শেষে পরিস্থিতি ও সময় বিবেচনায় ছবির কিছু অংশের শুটিং ভারতেও  করার সম্ভাবনা আছে।

শাকিবের কলকাতার নায়িকা ছাড়াও যারা থাকছেন

এই ছবিতে শাকিব খানের বিপরীতে থাকছেন তিনজন নায়িকা। তারমধ্যে আছেন কলকাতার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ঢাকাই সিনেমার নায়িকা তাসনিয়া ফারিণ। তৃতীয় নায়িকা হিসেবে সাবিলা নূরের কথা শোনা যাচ্ছে। তবে পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান এ নিয়ে এখনো কিছু জানান নি।  

শাকিবের কলকাতার নায়িকা
জ্যোতির্ময়ী কুণ্ডু | ছবি: অভিনেত্রীর ফেসবুক

‘প্রিন্স’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে ৯০ দশকে ত্রাসের রাজ্য প্রতিষ্ঠা করা ঢাকার একজন শীর্ষ সন্ত্রাসীকে ঘিরে। আর সেই চরিত্রেই দেখা যাবে মেগাস্টার শাকিব খানকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share