Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

শাকিবের নায়িকা আসলে কয়জন হবেন?

শাকিবের নায়িকা আসলে কয়জন হবেন?
শাকিবের নায়িকা আসলে কয়জন হবেন?

শাকিব খানের দুই সিনেমা

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের দুটি সিনেমা নিয়ে চলছে তোলপাড়। বর্তমানে চলছে ‘সোলজার’ সিনেমার শুটিং। এরপরই এই তিনি যুক্ত হবেন আরেক সিনেমা ‘প্রিন্স’-এ। তবে দর্শকরা এই দুই সিনেমার নায়িকা নিয়ে এখনো আছে বেশ ধোঁয়াশায়। সিনেমা দুটিতে শাকিবের নায়িকা আসলে কয়জন হবেন? তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।   

এ বছরের অক্টোবরে প্রথম শুরু হয় ‘সোলজার’-এর শুটিং। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে সাভারে। এরপর দেশের বাইরে শুটিংয়ে যাওয়ার কথা রয়েছে। শুরুতে এই সিনেমার কারা কারা থাকছেন তা প্রকাশ করা হয়নি। পরে জানা যায়, শাকিব খানের সঙ্গে রয়েছেন আরও একঝাঁক নায়িকা। এই তালিকায় মাসখানেক আগে প্রকাশ্যে আসে নায়িকা হিসেবে তানজিন তিশার নাম। এ নিয়ে পরিচালক সাকিব ফাহাদ দীর্ঘ সময় অফিশিয়ালি কোনো বক্তব্য দেননি।

দুই সিনেমায় শাকিবের নায়িকা আসলে কয়জন?

সম্প্রতি জানা যায়, এই সিনেমায় নায়িকা হিসেবে যুক্ত হয়েছে জান্নাতুল ঐশীসহ আরও একজন তরুণ মুখ। একটি সূত্র জানায়, সিনেমায় শাকিবের সঙ্গে দেখা যাবে এই সময়ের তিনজন নায়িকাকে। তাদের মধ্যে আছেন তানজিন তিশা ও ঐশী। দুজনের সাথে একাধিক দৃশ্যে দেখা যাবে শাকিব খানকে। তবে মূল নায়িকা হবেন তানজিন তিশাই।

এদিকে আগামী ডিসেম্বর থেকে ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে। তবে এখনো শিডিউল চূড়ান্ত হয়নি। এ নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। তবে সিনেমাটির পরিচালক জানান, প্রি-প্রোডাকশনের কাজ অনেকটাই শেষ। আগামী ডিসেম্বরের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে শুটিংয়ে যাওয়ার আশা আছে। সিনেমাটির কলাকুশলীর তালিকাও চূড়ান্ত বলে জানিয়েছেন নির্মাতা।

এদিকে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় নায়িকা হিসেবে তিনজনের কথা শোনা যায়। এর মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা করা হয়েছে তাসনিয়া ফারিণের নাম। তবে সিনেমার একটি সূত্র জানায়, সিনেমার গল্পের প্রয়োজনে শাকিবের সঙ্গে তিন নায়িকা রয়েছেন। সেখানে কাউকেই প্রধান নায়িকা বলা যাবে না।

অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু

একটি সূত্র জানায়, সিনেমায় নায়িকা হিসেবে টালিউডের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গেও কথা বলেছে সিনেমার টিম। এই নায়িকা দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ ছবিতে অভিনয় করেছিলেন। সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ এর আগে গণমাধ্যমকে জানায়, আরও দুজন নায়িকা তারা খুঁজছেন। নভেম্বরের শেষে সেই নায়িকাদের নাম ঘোষণা করার কথা রয়েছে।

‘প্রিন্স’ সিনেমার গল্প ঢাকার একজন শীর্ষ সন্ত্রাসীকে ঘিরে। এই চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। অন্যদিকে দেশপ্রেম নিয়ে ‘সোলজার’ সিনেমার গল্প। যেখানে একজন সরকারি কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে। তবে ‘প্রিন্স’ সিনেমার নায়িকা নিয়ে ধোঁয়াশা এখনো রয়ে গেছে।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আইসিইউতে ফজলুর রহমান বাবু, এখন কেমন আছেন?

ফজলুর রহমান বাবু দেশের প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন…
আইসিইউতে ফজলুর রহমান বাবু
0
Share