Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

দুই বছর পর নাটকে ফিরলেন সারিকা সাবাহ

দুই বছর পর নাটকে ফিরলেন সারিকা

আবার অভিনয়ে ফিরেছেন সারিকা

অভিনেত্রী সারিকা সাবাহ ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’ দিয়ে দেশের শোবিজে পরিচিত মুখ হয়ে উঠেন। তবে ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে হঠাৎ অনিয়মিত হয়ে পড়েন। অবশেষে ‘গুলমোহর’ ওয়েব সিরিজের মাধ্যমে আবার অভিনয়ে ফিরেছেন সারিকা। গত মে মাসে মুক্তি পেয়েছিল সিরিজটি। এবার দুই বছর পর নাটকে ফিরলেন সারিকা সাবাহ। গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশ পেয়েছে সারিকা অভিনীত ‘এমন দিনে তারে বলা যায়’ নাটকটি।

নাটকটি বানিয়েছেন জাহিদ প্রীতম। এতে একটি বিশেষ চরিত্রে দেখা গেছে সারিকাকে। চরিত্রের ব্যাপ্তি কম হলেও তাঁর অভিনীত রোশনি চরিত্রটি মুগ্ধ করেছে দর্শকদের। এ নাটকে সারিকা ছাড়াও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, মীর রাব্বি, প্রিয়ন্তী ঊর্বী প্রমুখ।

অভিনয়ে ফেরা নিয়ে সারিকা সাবাহ বলেন,‘আমার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু হলো। এ নাটক দিয়ে দুই বছর পর কোনো ফিকশনে কাজ করলাম। মূলত দুটি কারণে বিরতি নিয়েছিলাম। প্রথমটা হচ্ছে ফিটনেস। আমি নিজেকে ওইভাবে দেখতে চাচ্ছিলাম না। আর দ্বিতীয় কারণ গুলমোহর ওয়েব সিরিজ। এর প্রস্তুতির জন্য অনেকটা সময় দিতে হয়েছিল, তাই নাটকে কাজ করা হয়নি।’

আবারও অভিনয়ে নিয়মিত হতে চান সারিকা সাবাহ। অভিনেত্রী বলেন, ‘ফ্যামিলি ক্রাইসিস নাটকে অভিনয়ের পর একই ধরনের কাজ করতে হচ্ছিল। যেটা নিজের কাছে ভালো লাগছিল না। এটা বিরতির আরও একটি কারণ ছিল। আমি সব সময় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই। যদি এমন চরিত্র পাই, তাহলে আমাকে নিয়মিত দেখা যাবে।’

সারিকা জানান, শিগগিরই আরও কিছু নতুন কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হবেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফজলুর রহমান বাবুকে এক বছরের বিশ্রাম দিয়েছেন ডাক্তার

ফজলুর রহমান বাবু গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন দেশের তারকা অভিনেতা ফজলুর রহমান বাবু। পরে তখনি…
ফজলুর রহমান বাবুকে
0
Share