Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ১৭, ২০২৬

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো নিষিদ্ধ চান ঐশী

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো নিষিদ্ধ চান ঐশী

সংগীতশিল্পী ঐশী

ধরুন, রূপকথার সেই আলাদিনের চেরাগ পেলেন আপনি! তাতে ঘষাও দিলেন। ‘জো হুকুম’ বলে বেরিয়ে এলো বিশালাকৃতির সেই দৈত্য। আপনার তিনটি চাওয়া পূর্ণ করবে সে। কী চাইবেন দৈত্যের কাছে? এমন প্রশ্নে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো নিষিদ্ধ চান ঐশী ।  

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো নিষিদ্ধ চান ঐশী

তার প্রথম চাওয়া চাওয়া হিসেবে সংগীতশিল্পী ফাতিমা তুয-যাহরা ঐশী বলেছেন, প্রথমেই ফিরে পেতে চাইতাম আমার বাবাকে। আমার জীবনে বাবা ছিল ছায়ার মতো। আমার দেখা পৃথিবীর সেরা আদর্শবান ব্যক্তি। আমি যখন গাইতে স্টেজে উঠতাম, সেখানেও বাবা আমার পাশে থাকতেন।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো নিষিদ্ধ চান ঐশী

জীবনে যখন যে সিদ্ধান্ত নিয়েছি, উনার ভীষণ রকমের সাপোর্ট পেয়েছি। বাবার মৃত্যুর পর বুঝেছি উনি আমার জীবনের কতটা জুড়ে ছিলেন।

দ্বিতীয় চাওয়া নিয়ে ঐশী বলেন, “ এ চাওয়াটা অবশ্য অদ্ভুত শোনাবে। আমি চাই বাংলাদেশ থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো নিষিদ্ধ হয়ে যাক। হ্যাঁ এটা সত্য, এগুলো আবিষ্কৃত হয়েছে মানুষের ভালোর জন্যই।কিন্তু আমাদের দেশে মানুষ এসব ব্যবহার করছে কোনো ওরিয়েন্টেশন ছাড়াই।

 ঐশী

বিষবাষ্প নিয়ে ঐশী

যে জিনিসটা সৃষ্টি হয়েছে মানুষের মাঝে শান্তি ছড়ানোর জন্য, সেখানে আমাদের দেশের মানুষ ছড়াচ্ছে বিষবাষ্প। আজকে কোনো শিল্পী মারা গেলে তার পাপের হিসাব খুলে তাকে দোযখে নিয়ে যাবে একদল। আমরা যারা শিল্পী তাদের পেজে অসংখ্য উদ্ভট কমেন্ট আসতে থাকে। আমরাও তো মানুষ, কতটুকু সহ্য করা যায়! সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষবাষ্প ছড়ানো হচ্ছে, তার জন্যই আমি চাই এসব নিষিদ্ধ হোক। নেটিজেনরা এর সঠিক ব্যবহার করতে পারছে  না বলে মন্তব্য করেন ঐশী।  

 ঐশী

যৌথ পরিবারে ঐশী

তৃতীয় চাওয়া নিয়ে ঐশী বলেন, “আমি পরিবারকেন্দ্রিক মানুষ; কিন্তু এখন আমাকে থাকতে হয় একক পরিবারে। যেখানে আমরা শুধু দুজন স্বামী-স্ত্রী। আমাদের দুই পক্ষের পরিবার মিলে যদি একটা বিশাল বাড়িতে থাকতে পারতাম, খুব ভালো হতো। যৌথ পরিবারের যে আনন্দ, সেটা উপভোগ করতাম। আবার মন্দ কিছুকে সবাই মিলে দূর করতেন বলেও জানিয়েছেন এই শিল্পী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিমকে হেনস্তা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক…
মোশাররফ করিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘মাস্টার’, এবার যুক্তরাজ্যে প্রিমিয়ার

রটারডাম ও সিডনির পর লন্ডনে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে…
মাস্টার

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো
0
Share